1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিএমপির ২ উপপুলিশ কমিশনারকে বদলি দেশের রিজার্ভে ঊর্ধ্বগতি, ছাড়াল ৩৬ বিলিয়ন ডলার জলবায়ু সংকট মোকাবিলায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আঞ্চলিক সহযোগিতা ও সম্মিলিত উদ্যোগ জোরদারের আহ্বান কেপ ভার্দেতে শিক্ষা সফরের বাস খাদে পড়ে নিহত ২৫ পিছিয়ে পড়েও চেলসিকে হারাল আর্সেনাল পুতিনের পর জেলেনস্কির সঙ্গে বৈঠক, অগ্রগতি ছাড়াই ফিরলেন মার্কিন দূতরা অর্থনৈতিক সংকট মোকাবিলায় ইরানের নতুন উদ্যোগ হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ, শিগগিরই ‘রেস্ট্রিক্টেড জোন’ ঘোষণা করবে ইরান সন্তানকে দানের পরও সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস জার্মানি ‘আবারও যুদ্ধ চায়’ মন্তব্য রুশ পররাষ্ট্রমন্ত্রীর

নিজের রেকর্ড ভাঙায় এমবাপ্পেকে ধন্যবাদ পেলের

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২
  • ৬২ Time View

ক্রীড়াঙ্গনে রেকর্ড ভেঙেই গড়া হয় নতুন রেকর্ড। চলতি বিশ্বকাপে পেলের এক রেকর্ড ভেঙে নিজের করে নিয়েছেন ফ্রান্সের তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পে। নিজের সেই রেকর্ড ভাঙায় এমবাপ্পেকে ধন্যবাদ জানিয়ে টুইট করেছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলে।
রোববার (৪ ডিসেম্বর) পোল্যান্ডের বিপক্ষে মাঠে নামে ফ্রান্স। সেই ম্যাচে জোড়া গোল করে এমবাপ্পে। আর তাতেই বিশ্বকাপে ৯ গোলের মালিক হন তিনি। ২৩ বছর ৩৪৯ দিন বয়সে এই গোল করেন তিনি।
বিশ্বকাপে বয়সের হিসেবে পেলের রেকর্ড ভাঙেন এমবাপ্পে। ১৯৬৬ বিশ্বকাপে পেলে যখন ৮ গোল করেন তখন তার বয়স ছিল ২৫ বছর ২৬২ দিন। নিজের রেকর্ড ভাঙায় এমবাপ্পেকে বন্ধু সম্বোধন করে টুইট করেন পেলে।
টুইটে তিনি লিখেন, ‘ধন্যবাদ (এমবাপ্পে)। বিশ্বকাপে আমার এক রেকর্ড তোমাকে ভাঙতে দেখে খুব ভালো লাগছে বন্ধু।’
ব্রাজিলের জার্সিতে ৯২ ম্যাচে পেলে করেছেন ৭৭ গোল। বিশ্বকাপে ১৪ ম্যাচে করেছেন ১২ গোল। অন্যদিকে, ফ্রান্সের হয়ে এখন পর্যন্ত ৬৩ ম্যাচে ৩৩ গোল করেছেন এমবাপ্পে। আর বিশ্বকাপে ১১ ম্যাচে তার গোলের সংখ্যা ৯।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ