1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
ডিএমপির ২ উপপুলিশ কমিশনারকে বদলি দেশের রিজার্ভে ঊর্ধ্বগতি, ছাড়াল ৩৬ বিলিয়ন ডলার জলবায়ু সংকট মোকাবিলায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আঞ্চলিক সহযোগিতা ও সম্মিলিত উদ্যোগ জোরদারের আহ্বান কেপ ভার্দেতে শিক্ষা সফরের বাস খাদে পড়ে নিহত ২৫ পিছিয়ে পড়েও চেলসিকে হারাল আর্সেনাল পুতিনের পর জেলেনস্কির সঙ্গে বৈঠক, অগ্রগতি ছাড়াই ফিরলেন মার্কিন দূতরা অর্থনৈতিক সংকট মোকাবিলায় ইরানের নতুন উদ্যোগ হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ, শিগগিরই ‘রেস্ট্রিক্টেড জোন’ ঘোষণা করবে ইরান সন্তানকে দানের পরও সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস জার্মানি ‘আবারও যুদ্ধ চায়’ মন্তব্য রুশ পররাষ্ট্রমন্ত্রীর

রোনালদোকে অপমান করেছেন কোরিয়ান খেলোয়াড়

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২
  • ৬১ Time View

গ্রুপ পর্বের নিজেদের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ২-১ গোলে হেরেছে পর্তুগাল। যদিও এই পরাজয়ের পরও গ্রুপ ‘এইচ’র শীর্ষ দল হিসেবেই পরের রাউন্ডে গেছে পর্তুগিজরা। দক্ষিণ কোরিয়াও গ্রুপের দ্বিতীয় দল হিসেবে নক আউটের টিকিট পেয়েছে। এই ম্যাচে দ্বিতীয়ার্ধে রোনালদো যখন সাব হয়ে মাঠ থেকে চলে যান তখন তাকে দক্ষিণ কোরিয়ান খেলোয়াড়রা অপমান করেছেন বলে জানিয়েছেন পর্তুগালের কোচ ফার্নান্দো সান্তোস।
ম্যাচের ৬৫ মিনিটে পর্তুগিজ কোচ রোনালদোকে মাঠ থেকে উঠিয়ে দেন। ধীরে ধীরে হেঁটে মাঠ ত্যাগ করেন সিআর সেভেন। ওই সময় রোনালদোকে ক্ষুব্ধ হতে দেখা যায়। পর্তুগিজ কোচ সান্তোস অবশ্য মানতে নারাজ যে, বদলি করায় রোনালদো ক্ষুব্ধ হয়েছেন; বরং তার দাবি কোরিয়ান খেলোয়াড় চো গে সুংয়ের সঙ্গে কথা-কাটাকাটির কারণেই তিনি রাগান্বিত হয়েছেন।
সান্তোস বলেন, ‘সে কোরিয়ার খেলোয়াড়দের ওপর রাগ করেছিলেন যা সবাই দেখেছে। একজন খেলোয়াড় তাকে অপমান করেছে, তাকে বলা হয়েছিল তাড়াতাড়ি মাঠ ত্যাগ করো। সে কারণেই সে রেগে গিয়েছিল। আমি কোরিয়ান খেলোয়াড়ের সঙ্গে তাকে কথা বলতে দেখেছি এবং এ ব্যপারে আমার কোন সন্দেহ নেই। এ সময় কোরিয়ান খেলোয়ারটির শারিরীক ভাষা আগ্রাসী না থাকলেও তার মুখের ভাষা আগ্রাসী ছিল। এ সময় তিনি ইংরেজি ভাষায় রোনালদোর সঙ্গে কথা বলেছেন।’
দক্ষিণ কোরিয়ান মিডফিল্ডার হুয়াং ইন বেয়ম অবশ্য এই ধরনের বিতর্ক অনেকটা এড়িয়ে গিয়ে বলেছেন, ‘আমি এই ধরনের কিছু দেখিনি, ওই সময় আমি খুব পরিশ্রান্ত ছিলাম। আমি মাটির দিকে তাকিয়ে ছিলাম, সে কারণে কিছু দেখতে পাইনি। এ ব্যপারে আমার কিছু বলার নেই।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ