1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ১ স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপির ২ দিনের কর্মসূচি ঘোষণা মঙ্গলবার ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দেবেন হামজা মধ্যপ্রাচ্যে যুদ্ধের মধ্যেও দেশে দ্রব্যমূল্যের ওপর প্রভাব পড়েনি: অর্থমন্ত্রী চট্টগ্রাম বন্দরে ২৫ জাহাজের জ্বালানি খালাস: পাইপলাইনে আরো ২টি ভারতীয় আদালতে যা বললেন হাদি হত্যার প্রধান আসামি অনলাইন রিটার্ন জমা দিতে না পারলে সময় বাড়াবেন যেভাবে স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: রেল প্রতিমন্ত্রী চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ, উদ্ধারকারী রিলিফ ট্রেন পৌঁছেছে ইসরাইলের ডিমোনায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ভবন ধসে আহত ৪৭

দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে : তোফায়েল আহমেদ

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২
  • ৫০ Time View

দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে উল্লেখ করে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলেছে। উন্নয়নমূলক কর্মকাণ্ড ব্যাহত করতে ষড়যন্ত্র শুরু করেছে তারা (বিএনপি)।
আজ শনিবার (৩ ডিসেম্বর) বঙ্গবন্ধু ২৩ এভিনিউয়ে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মনির ৮৪তম জন্মদিন উপলক্ষে এ অনুষ্ঠান করে সংগঠনটি।
তোফায়েল আহমেদ বলেন, শেখ হাসিনার নেতৃত্বে পদ্মা সেতু, মেট্রোরেল, কর্ণফুলী টানেল করা সম্ভব হয়েছে। এত উন্নয়ন কেউ কল্পনাও করতে পারে না। বিদেশিরা বলছে কীভাবে সম্ভব?
বিএনপির ঢাকার সমাবেশের তিনি বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে আমরা তাদের অনুমতি দিয়েছি। ছাত্রলীগের সম্মেলন এগিয়ে এনে উদ্যানটি ছেড়ে দিয়েছি। তারা সমাবেশের নামে বিশৃঙ্খলা করতে চায়। পল্টনে তো ২০-৩০ হাজার লোক হলেই মঞ্চ ভরে যায়।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকার পতনের হুমকি দিচ্ছেন উল্লেখ করে তোফায়েল আহমেদ বলেন, সরকার পতন এতো সহজ নয়। আওয়ামী লীগ তৃণমূলে বিস্তৃত দল। কেউ যাতে দেশ নিয়ে ছিনিমিনি খেলতে না পারে, সে ব্যাপারে যুবলীগ সর্তক থাকবেন।
শেখ ফজলুল হক মনির স্মৃতিচারণা করে তিনি বলেন, আমি যতটুকু হয়েছি তার সবচেয়ে অবদান ভাইয়ের। তিনি নেতা ছিলেন না, নেতা তৈরি করতেন। তার সঙ্গ পেয়েছিলাম, এটা আমার সৌভাগ্য।
যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাংবাদিক নেতা মনজুরুল আহসান বুলবুল, যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিলসহ কেন্দ্রীয় নেতারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ