1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় গাছ বাঁচিয়ে রাখার লক্ষ্য সরকারের : বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তারেক রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসার এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্টের সাক্ষাৎ সরকারের ছয় মাসের অর্জন তুলে ধরবেন প্রধানমন্ত্রী : তথ্য উপদেষ্টা বায়ুদূষণের শীর্ষে কুচিং, ঢাকার বাতাস অস্বাস্থ্যকর দেশে স্বর্ণের দামে বড় লাফ ৩৫ বছর পর আবার রাষ্ট্রপতি নির্বাচনে ভোট, যেভাবে হবে ভোটগ্রহণ আফগানিস্তানের জয়ে বিশ্বকাপ নিশ্চিত বাংলাদেশের এসএসসির ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন শুরু আজ, যেভাবে করবেন

‘প্রশাসনিক কর্মকর্তা’ হলেন ডিসি-ইউএনও অফিসের ৫২ জন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২
  • ৬০ Time View

মাঠ প্রশাসনের জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে কর্মরত ৫২ জন কর্মচারীকে প্রশাসনিক কর্মকর্তা (এও) পদে পদোন্নতি দিয়েছে সরকার।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) এ পদোন্নতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, গত ১৫ নভেম্বর বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশ মোতাবেক এই ৫২ জন উপ-প্রশাসনিক কর্মকর্তা, সহকারী প্রশাসনিক কর্মকর্তা, উপ-সহকারী প্রশাসনিক কর্মকর্তাকে (আগের অফিস সুপারিনটেনডেন্ট, সিএ কাম উচ্চমান সহকারী, প্রধান সহকারী, ট্রেজারি হিসাবরক্ষক, পরিসংখ্যান সহকারী, উচ্চমান সহকারী ও সাঁটলিপিকার কাম-কম্পিউটার অপারেটর) ‘জাতীয় বেতন স্কেল, ২০১৫’-এর দশম গ্রেডে (১৬,০০০-৩৮,৬৪০ টাকা) ‘প্রশাসনিক কর্মকর্তা’ পদে পদোন্নতি দেওয়া হলো।

পদোন্নতির পর তাদের সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

এর আগে গত ১৬ মে জনপ্রশাসন মন্ত্রণালয় অফিস সুপারিনটেনডেন্ট, সিএ কাম-উচ্চমান সহকারী, সাঁটলিপিকার কাম-কম্পিউটার অপারেটরের পদনাম উপ-প্রশাসনিক কর্মকর্তা ও প্রধান সহকারী, ট্রেজারি হিসাবরক্ষক, সাঁটমুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর, পরিসংখ্যান সহকারীর পদনাম সহকারী প্রশাসনিক কর্মকর্তা এবং উচ্চমান সহকারীর পদনাম উপ-সহকারী প্রশাসনিক কর্মকর্তা পদনামে পরিবর্তন করে সরকার।

আগের হিসাব অনুযায়ী- প্রশাসনিক কর্মকর্তা দ্বিতীয় শ্রেণির কর্মকর্তার পদ। বর্তমানে সরকারি চাকরিতে কোনো শ্রেণি ব্যবস্থা নেই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ