1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় গাছ বাঁচিয়ে রাখার লক্ষ্য সরকারের : বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তারেক রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসার এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্টের সাক্ষাৎ সরকারের ছয় মাসের অর্জন তুলে ধরবেন প্রধানমন্ত্রী : তথ্য উপদেষ্টা বায়ুদূষণের শীর্ষে কুচিং, ঢাকার বাতাস অস্বাস্থ্যকর দেশে স্বর্ণের দামে বড় লাফ ৩৫ বছর পর আবার রাষ্ট্রপতি নির্বাচনে ভোট, যেভাবে হবে ভোটগ্রহণ আফগানিস্তানের জয়ে বিশ্বকাপ নিশ্চিত বাংলাদেশের এসএসসির ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন শুরু আজ, যেভাবে করবেন

রিটার্ন জমা দেওয়ার মেয়াদ বাড়ছে

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ নভেম্বর, ২০২২
  • ৯৪ Time View

করোনার ধকল কাটিয়ে উঠতে না উঠতে বৈশ্বিক অর্থনৈতিক মন্দার প্রভাব পড়েছে দেশেও। তাই নভেম্বর মাসজুড়ে আয়কর রিটার্ন জমা দেওয়ার সুযোগ থাকলেও ব্যবসায়ীদের বিভিন্ন সংগঠনের দাবির পরিপ্রেক্ষিতে আরও এক মাস সময় বাড়ানো হচ্ছে বলে জানা গেছে।
বুধবার (৩০ নভেম্বর) ব্যক্তিশ্রেণির করদাতাদের আয়কর রিটার্ন জমার সময় এক মাস বাড়ানোসংক্রান্ত আদেশ জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জারি করতে পারে।
আয়কর আইনজীবীদের পর ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইও মঙ্গলবার সময় বাড়াতে এনবিআরকে চিঠি দিয়েছে।
এফবিসিসিআইর চিঠিতে বলা হয়েছে, কোভিড-১৯ এর দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব ও চলমান বিশ্ব অর্থনৈতিক সংকটময় পরিস্থিতি এবং বর্তমানে শিল্প উৎপাদন, ব্যবসা-বাণিজ্য ও সেবা খাত বিরাট চ্যালেঞ্জের মধ্য দিয়ে চলছে। আর্থিকভাবে বিরাজমান পরিস্থিতির কারণে সময়মতো রিটার্ন দাখিল করা অনেকের পক্ষেই সম্ভব হচ্ছে না বিধায় রিটার্ন জমার সময় এক মাস বাড়ানো প্রয়োজন।
প্রতি বছরের ৩০ নভেম্বর রিটার্ন জমার শেষ দিন, এ দিনটি আয়কর দিবস হিসেবে পালন করে এনবিআর। বারবার রিটার্ন জমার সময় বাড়ানোর সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে ২০১৬ সালে আয়কর দিবসে রিটার্ন দাখিলের শেষ দিন নির্দিষ্ট করা হয়। এ নিয়ে সে বছরই সংসদে আইন পাস হয়।
এদিকে চলতি অর্থবছরে করদাতাদের সুবিধার্থে কর সেবা মাস পালন করা হচ্ছে। প্রতিটি কর অঞ্চলের নিচে তাঁবু টানিয়ে করদাতাদের রিটার্ন সংগ্রহ করা হচ্ছে।
এজন্য রিটার্ন ফরম, চালান স্লিপ বিনামূল্যে সরবরাহ করা হচ্ছে। কর সেবা মাসে ২০ লাখের বেশি করদাতা রিটার্ন জমা দিয়েছেন। যা আগের অর্থবছরের তুলনায় ৪২ শতাংশ বেশি।
জানা গেছে, রিটার্ন জমার সময় বাড়ানোর নীতিগত সিদ্ধান্ত হয়েছে। বুধবার এ সংক্রান্ত আদেশ জারি করার কথা রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ