1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় গাছ বাঁচিয়ে রাখার লক্ষ্য সরকারের : বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তারেক রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসার এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্টের সাক্ষাৎ সরকারের ছয় মাসের অর্জন তুলে ধরবেন প্রধানমন্ত্রী : তথ্য উপদেষ্টা বায়ুদূষণের শীর্ষে কুচিং, ঢাকার বাতাস অস্বাস্থ্যকর দেশে স্বর্ণের দামে বড় লাফ ৩৫ বছর পর আবার রাষ্ট্রপতি নির্বাচনে ভোট, যেভাবে হবে ভোটগ্রহণ আফগানিস্তানের জয়ে বিশ্বকাপ নিশ্চিত বাংলাদেশের এসএসসির ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন শুরু আজ, যেভাবে করবেন

সমাবেশের নামে পিকনিক পার্টি করছে বিএনপি : তথ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ নভেম্বর, ২০২২
  • ৫২ Time View

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, শীতকালে যেমন সাইবেরিয়া থেকে শীতের পাখিরা এসে আমাদের এখানে ধান খেয়ে মোটাতাজা হয়ে চলে যায়, বিএনপি ওই শীতের পাখির মতো। পাঁচ বছর খবর নেই, নির্বাচন যখন আসে তখন শীতের পাখির মতো আসে। এই শীতের পাখিদের আর সুযোগ দেওয়া যাবে না। এখন সমাবেশের নামে পিকনিক পার্টি করছে বিএনপি।
আজ সোমবার (২৮ নভেম্বর) দুপুরে দিনাজপুর গোর-এ শহীদ বড় ময়দানে জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বর্ষাকালে বৃষ্টি হলে পুকুরে কিছু মাছ লাফালাফি শুরু করে। পুকুরের বড় মাছগুলো কিন্তু লাফালাফি করে না। লাফালাফি করে পুঁটি মাছ। বিএনপি পুঁটি মাছের মতো লাফালাফি করছে। মনে রাখতে হবে, পুকুরে বোয়াল মাছ থাকে। বোয়াল কিন্তু পুঁটি মাছকে খেয়ে ফেলবে।
তথ্যমন্ত্রী বলেন, কুমিল্লায় সমাবেশের তিন আগে থেকে সেখানে পিকনিক শুরু করে দেন বিএনপি নেতাকর্মীরা। ওই সমাবেশে ১০০ গরু জবাই করে পিকনিক করেছেন তারা। সমাবেশে ঘিরে সাবেক মেয়র বিএনপি নেতা মনিরুল হক সাক্কু সাহেব বলেছেন, আমার ৭৩টি ফ্ল্যাট নেতাকর্মীদের জন্য বরাদ্দ রেখেছি। ফ্ল্যাটগুলোয় সমাবেশে আসা নেতাকর্মীরা থাকবেন।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশে হাছান মাহমুদ বলেন, আপনি বারবার বলছেন খেলা হবে। গতবার ঠাকুরগাঁওয়ের নির্বাচনে আপনাকে হারিয়েছেন রমেশ চন্দ্র সেন। সেসময় রমেশ চন্দ্র একাই আপনাকে আউট করেছিলেন। শুধু একবার না, আপনাকে পাঁচবার পরাজিত করেছেন তিনি। এবারও এমনভাবে পরাজিত হবেন আর উঠে দাঁড়াতে পারবেন না। আপনাদের সঙ্গে আমরা খেলবো না। এখন থেকে আপনাদের সঙ্গে খেলবে ছাত্রলীগ। চাইলে যুবলীগও খেলতে পারে।
জেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান এমপির সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান, আওয়ামী লীগের রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক, আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ও সাবেক এমপি হোসনে আরা লুৎফা ডালিয়া, সাবেক এমপি সফুরা বেগম রুমি, নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ