1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় গাছ বাঁচিয়ে রাখার লক্ষ্য সরকারের : বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তারেক রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসার এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্টের সাক্ষাৎ সরকারের ছয় মাসের অর্জন তুলে ধরবেন প্রধানমন্ত্রী : তথ্য উপদেষ্টা বায়ুদূষণের শীর্ষে কুচিং, ঢাকার বাতাস অস্বাস্থ্যকর দেশে স্বর্ণের দামে বড় লাফ ৩৫ বছর পর আবার রাষ্ট্রপতি নির্বাচনে ভোট, যেভাবে হবে ভোটগ্রহণ আফগানিস্তানের জয়ে বিশ্বকাপ নিশ্চিত বাংলাদেশের এসএসসির ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন শুরু আজ, যেভাবে করবেন

ভবনে অগ্নিনিরাপত্তা ব্যবস্থা না থাকলে জরিমানা : ডিএনসিসি মেয়র

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ নভেম্বর, ২০২২
  • ৫৫ Time View

রাজধানীর কোনো ভবনে অগ্নি নিরাপত্তা ব্যবস্থা না থাকলে জরিমানা গুনতে হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।
তিনি বলেছেন, বাসায় ডেঙ্গুর লার্ভা থাকলে বা রাস্তায় রড রাখলে থাকলে বা যদি জরিমানা করতে পারি তাহলে ভবনে ফায়ার সেফটি (অগ্নি নিরাপত্তা) না থাকলে কেন জরিমানা করতে পারব না? আমি ২০টি অফিস, স্কুল, কলেজ, শপিং মল, হাসপাতাল ভবন পরিদর্শন করব। দেখব এখানে ফায়ার সেফটি আছে কিনা? যদি না থাকে, সময় দেব। এই সময়ে যদি ফায়ার সেফটি না থাকে তাহলে ভবনগুলো বন্ধ করে দেব।
আজ শনিবার (২৬ নভেম্বর) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) আয়োজিত ‘৮ম আন্তর্জাতিক ফায়ার, সেফটি অ্যান্ড সিকিউরিটি এক্সপো ২০২২’-এর গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।
মেয়র বলেন, বার বার বলার পরেও যদি ভবনগুলোতে ফায়ার সেফটি না থাকে তবে তাদেরও জরিমানা করব।
নগরীর সরু সড়ক বড় করা হচ্ছে জানিয়ে মেয়র বলেন, ছোটখাটো সড়ক বড় হচ্ছে। ২০ ফুট সড়ক হতে হবে না হলে কোনো ধরনের তহবিল দেব না। ইব্রাহিমপুর ও কচুক্ষেত্রে দেখবেন সবাই ভবন ভাঙছে এবং সড়ক বড় করছে। বড় সড়ক না হলে আমরা তা ঠিক করে দেব না।
মেয়র আতিক বলেন, আমি বিজিএমইএএর সভাপতি নির্বাচিত হওয়ার কিছুদিন পরে রানা প্লাজায় বড় ডিজাস্টার (ভেঙে পড়ে)। আমরা পোশাক কারখানাগুলোকে একটি সিস্টেমের মধ্যে এনেছি। আমরা যখন গার্মেন্টস শুরু করেছি তখন এটা ছিল না। আমরা পোশাক কারখানায় ফায়ার সেফটি ও বিল্ডিং সেফটি নিশ্চিত করছি। বিশ্বের ১০টা গ্রিন কারখানার মধ্যে ৮টিই বাংলাদেশে। গার্মেন্টসে যদি ট্রান্সপারেন্সি করতে পারি ঢাকা শহরকে কেন পারবো না। নগরীর নাগরিকদের সচেতন করতে ফায়ার সার্ভিস ট্রেনিং প্রেভাইড করবে সিটি করপোরেশন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ