1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ নির্বাচনে অপতথ্য বা তথ্যের অপপ্রচারই বড় চ্যালেঞ্জ : ইসি সচিব এবারের ভোটে জালিয়াতি হওয়ার কোনো সম্ভাবনা নেই : মির্জা ফখরুল শুক্রবার বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা করবেন তারেক রহমান প্রবাসী আয় প্রবাহে ঊর্ধ্বগতি, চলতি অর্থবছরে ২১ দশমিক ৭ শতাংশ প্রবৃদ্ধি মানুষ অনেক কষ্টে, রক্ত ও ত্যাগের বিনিময়ে ভোটের অধিকার অর্জন করেছে : মির্জা আব্বাস ব্যবসার পরিবেশ উন্নয়নে ন্যায্যতা ও নৈতিকতার চর্চার ওপর গুরুত্বারোপ নিলামে ১৭১ মিলিয়ন ডলার ক্রয় করল বাংলাদেশ ব্যাংক শিশু আয়ানের মৃত্যু : ইউনাইটেড হাসপাতালের তিন চিকিৎসকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা লাশ পোড়ানোর মামলায় ছয় আসামির মৃত্যুদণ্ড ও সাত আসামির যাবজ্জীবন কারাদণ্ড

যুক্তরাষ্ট্রের হয়ে একমাত্র গোলটি লাইবেরিয়ার প্রেসিডেন্টের ছেলের!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২
  • ৩৬ Time View

শিরোনাম দেখে ভরকে যেতে পারেন অনেকে। কিন্তু এটাই বাস্তব সত্য। এক সময় সেরা ফুটবলারদের কাতারে ছিলেন জর্জ উইয়াহ। এমনকি তিনিই একমাত্র আফ্রিকান ফুটবলার যিনি এসি মিলানে থাকার সময় বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতেছিলেন।
তার মতো একজন কিংবদন্তির ছেলে দেশের হয়ে খেলবে এটাই স্বাভাবিক। কিন্তু একসময় জর্জ উইয়াহ লাইবেরিয়া থেকে যুক্তরাষ্ট্রে যান। সেখানেই জন্ম হয় ছেলে টিমোথি উইয়াহের।
আজ সেই টিমোথি উইয়াহ কাতার বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের হয়ে খেলছেন। শুধু তাই নয়, এই বিশ্বকাপে সোমবার রাতে যুক্তরাষ্ট্রের হয়ে প্রথম গোলটি করেছেন তিনি নিজেই।
টিমোথি উইয়াহ যুক্তরাষ্ট্রের ফুটবল দলের খেলোয়াড় হলেও তারা বাবা জর্জ উইয়াহ বর্তমানে লাইবেরিয়ার প্রেসিডেন্ট।
এর আগে ফুটবল বিশ্বে দুই ভাইকে দুই দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে দেখা গেছে। কিন্তু বাবা ও ছেলের দুই দেশের হয়ে প্রতিনিধিত্ব করার ঘটনা খুব একটা দেখা যায় না। আর সেদিক দিয়েই অনন্য হয়ে রইলেন টিমোথি উইয়াহ।
এদিকে টিমোথি উইয়াহ গোল করলেও তার দল জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি। ওয়েলসের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ১-১ গোলের ব্যবধানে ড্র করেছে যুক্তরাষ্ট্র।
তবে যুক্তরাষ্ট্রের জার্সি গায়ে এখন পর্যন্ত টিমোথি মোট চারটি গোল করছেন। এর মধ্যে কাতার বিশ্বকাপে একটি গোল। অন্যদিকে তার বাবা জর্জ উইয়াহ লাইবেরিয়ার হয়ে করেছেন ১৮টি গোল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ