1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সঞ্চয়পত্রের টাকা পেতে ব্যাংক হিসাব যাচাইয়ে চালু হচ্ছে এভিএস আর্থিক খাতের নিরাপত্তা ও ব্যাংক সংস্কারে ১২শ কোটি টাকার প্রকল্প আরও তলানিতে শেয়ারবাজার, দরপতন চলছেই রাজশাহীতে কমছে পদ্মা নদীর পানি, তীর ভাঙনের শঙ্কা প্রযুক্তি ও বিনিয়োগে বাংলাদেশের শিল্প সক্ষমতা বাড়ানো সম্ভব: মার্কিন রাষ্ট্রদূত | বাণিজ্য ঢাকার উত্তরে সেলিম, দক্ষিণে সাদিক কায়েমকে প্রার্থী ঘোষণা জামায়াতের রিহ্যাব সভাপতির পদ শূন্য ঘোষণা করলো বাণিজ্য মন্ত্রণালয় গবেষণা ও উদ্ভাবন ফান্ড গঠনের আহ্বান ড. তিতুমীরের | জাতীয় দেশে প্রথম বৈদ্যুতিক ট্রেন চলবে নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রুটে চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা টার্মিনালে ঘণ্টায় ৫৮টি কনটেইনার ওঠানো-নামানোর রেকর্ড

আওয়ামী লীগকে ধাক্কা দিয়ে ফেলা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ নভেম্বর, ২০২২
  • ১০২ Time View

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘বিএনপির নেতারা বলেন আওয়ামী লীগ কিছুই করে নাই আসলে তারা অন্ধ তারা দেখতে পায় না। তারা মনে করে আওয়ামী লীগকে ধাক্কা দিলেই পড়ে যাবে, তারা জানে না আওয়ামী লীগ হিমালয় পর্বতের মতো, তাকে ধাক্কা দিয়ে ফেলা যাবে না।’
আজ সোমবার (২১ নভেম্বর) দুপুরে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি ষড়যন্ত্র করছে। তাদের আমলে গ্রেনেড হামলা, সিরিজ বোমা হামলা, জঙ্গিবাদ হয়েছিল। তারা যুদ্ধ অপরাধীদের মন্ত্রী বানিয়েছিলো। তারা পুনরায় পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার পায়তারা করছে। আমাদের সজাগ থাকতে হবে। উন্নয়ন ধরে রাখতে হলে নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে হবে।’
সাটুরিয়া উপজেলার আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আফাজ উদ্দিনের সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, কেন্দ্রীয় কমিটির সদস্য আনোয়ার হোসেন, মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন, সাধারণ সম্পাদক আব্দুল সালামসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ