1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
যথার্থ তথ্য পেলে অপতথ্য কমে আসবে: পরিকল্পনা প্রতিমন্ত্রী বরিশালে অবৈধ মজুদের দায়ে দুই জ্বালানি বিক্রেতাকে জরিমানা ৮০ কোটি মানুষ কর্মসংস্থান হারাবে: বিশ্বব্যাংক প্রেসিডেন্ট বাজেটে দেশের ব্যবসায়ীদের ওপর কোনো খড়গ নামবে না : বাণিজ্যম সিআইএ-র সাবেক পরিচালকের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পদচ্যুত করার দাবি সংসদীয় কূটনীতিই হতে পারে দুই দেশের সম্পর্কের ভবিষ্যৎ সেতুবন্ধন কার্যকারিতা হারাল অন্তর্বর্তী সরকারের ২০ অধ্যাদেশ ২০ এপ্রিল বগুড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চেলসিকে হারিয়ে আর্সেনালের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে সিটি হাঙ্গেরিতে অরবানের দীর্ঘ ১৬ বছরের শাসনের অবসান

টানা তৃতীয়বারের মতো ফিফার সভাপতি হচ্ছেন ইনফান্তিনো

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২
  • ৭০ Time View

টানা তৃতীয়বারের মতো ফিফার প্রেসিডেন্ট নির্বাচিত হতে যাচ্ছেন জিয়ান্নি ইনফান্তিনো। ২০২৩ সালের মার্চ মাসে রুয়ান্ডার কিগালিতে ফিফা কংগ্রেসে পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হবেন তিনি।
এক বিবৃতিতে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা জানায়, গত মার্চে নির্বাচন আহ্বানের পর ফিফার সদস্যভুক্ত দেশগুলো শুধুমাত্র ইনফান্তিনোকে প্রার্থী হিসেবে প্রস্তাব করেছিল।
আগামী বছরের ১৬ মার্চ রুয়ান্ডার কিগালিতে অনুষ্ঠিত হবে ফিফার ৭৩তম কংগ্রেস। সেখানে একমাত্র প্রার্থী হিসেবে তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হতে যাচ্ছেন ইনফান্তিনো।
ফিফায় একাধিক মেয়াদে সভাপতি থাকা নতুন কিছু নয়। এর আগের ফিফা সভাপতি সেপ ব্ল্যাটার ১৭ বছর ফুটবলের সর্বোচ্চ সংস্থাটির প্রধান ছিলেন। সেপ ব্ল্যাটারের পর থেকেই ইনফান্তিনো ফিফার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
২০১৬ সালে প্রথমবার নির্বাচিত হওয়ার পর ২০১৯ সালে আরও একবার ফিফার সভাপতি হন তিনি। এবার টানা তৃতীয়বারের মত ২০২৩ সালের কনগ্রেসে ফিফা সভাপতি হতে যাচ্ছেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ