1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

সৃজিতের পর মিথিলার রহস্যময় পোস্ট

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ নভেম্বর, ২০২২
  • ৮৫ Time View

‘এখানে রাগের দরকার নেই, এখানে দোষারোপের প্রয়োজন নেই। এখানে কিছু প্রমাণ করার নেই। সব কিছু একই রয়েছে, সৈকতে শুধুমাত্র একটা গাছ দাঁড়িয়ে রয়েছে…একা। বিদায় অ্যাঞ্জেলিনা। এবার বিদায় নিতে হবে।’

এটি জোন বায়েজের লেখা ফেয়ারওয়েল অ্যাঞ্জেলিনা গানের লাইন। কিন্তু এই গানটি হঠাৎ করেই সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। সঙ্গে পোস্ট করেছেন একটি ছবিও। সেখানে দেখা যায় সৈকতে ডালপালাহীন এক গাছে হাত দিয়ে সমুদ্রের দিকে তাকিয়ে রয়েছেন সৃজিত।

কিন্তু এমন বিচ্ছেদের গান হঠাৎ করে কেন পোস্ট করলেন সৃজিত? এ নিয়ে তার ভক্তদের মধ্যে শুরু হয়েছে জল্পনা। জল্পনাটা আরও প্রকট হয়, যখন শনিবার প্রায় একই সময়ে অভিনেত্রী মিথিলা নিজের ছবিসহ আরেকটি পোস্ট দেন।

যাতে মিথিলা লেখেন, ‘কীভাবে তুমি জানো যে সেই প্রেম সত্যি? কীভাবে জানো সেই প্রেম ন্যায্য? সেই প্রেম আর নেই এটার জানার আগে সেই উত্তর খুঁজতে কতদূর তুমি যেতে পারো?’

সৃজিত-মিথিলা দম্পতির পোস্টগুলো ঘিরে এখন জল্পনা তুঙ্গে। এই দুজনের ভক্তরা বসেছেন এর সমীকরণ মেলাতে।

এর মধ্যে আবার কিছুদিন আগে শোনা গিয়েছিল টলিউডের এক পরিচালকের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন মিথিলা। তবে এ কথা অস্বীকার করেছেন পরিচালক নিজেই। শুধু তাই নয়, বাংলাদেশের গায়ক জন কবিরের সঙ্গেও তার সম্পর্কের কানাঘুষো শোনা গিয়েছিল। তবে জন কবিরও সেই সম্পর্কের কথা উড়িয়ে দেন। মিথিলাও এসব বিষয়ে কিছুই বলেননি। তাই সৃজিত-মিথিলা দম্পতির পোস্টের আসল রহস্য জানতে হয়তো আরও কিছুদিন অপেক্ষা করতে হবে ভক্তদের।

এদিকে মেয়েকে নিয়ে বর্তমানে ব্যাংককে ঘুরছেন মিথিলা। শুক্রবারই মেয়ে আইরার একটি ভিডিও পোস্ট করেছেন তিনি। এই ভ্রমণে মিথিলার সঙ্গে দেখা মেলেনি সৃজিতের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ