1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
ডিএমপির ২ উপপুলিশ কমিশনারকে বদলি দেশের রিজার্ভে ঊর্ধ্বগতি, ছাড়াল ৩৬ বিলিয়ন ডলার জলবায়ু সংকট মোকাবিলায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আঞ্চলিক সহযোগিতা ও সম্মিলিত উদ্যোগ জোরদারের আহ্বান কেপ ভার্দেতে শিক্ষা সফরের বাস খাদে পড়ে নিহত ২৫ পিছিয়ে পড়েও চেলসিকে হারাল আর্সেনাল পুতিনের পর জেলেনস্কির সঙ্গে বৈঠক, অগ্রগতি ছাড়াই ফিরলেন মার্কিন দূতরা অর্থনৈতিক সংকট মোকাবিলায় ইরানের নতুন উদ্যোগ হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ, শিগগিরই ‘রেস্ট্রিক্টেড জোন’ ঘোষণা করবে ইরান সন্তানকে দানের পরও সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস জার্মানি ‘আবারও যুদ্ধ চায়’ মন্তব্য রুশ পররাষ্ট্রমন্ত্রীর

সাকিবদের কোচ হলেন জিম্বাবুয়ের তাইবু

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২
  • ৬০ Time View

খেলোয়াড়ি জীবনে সাকিব আল হাসানদের মুখোমুখি অনেকবারই হয়েছেন জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক তাতেন্দা তাইবু।
এবার সাকিবদের কোচ হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন তিনি। টি-টেন লিগের বাংলাদেশি মালিকানাধীন দল বাংলা টাইগার্সের সহকারী কোচ হিসেবে কাজ করবেন এই সাবেক জিম্বাবুইয়ান তারকা।
বৃহস্পতিবার বাংলা টাইগার্স ফ্রাঞ্চাইজি তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে।
সেখানে দলটি লিখেছে- জিম্বাবুয়ের একজন কিংবদন্তি যিনি এক যুগ ধরে দলকে নেতৃত্ব দিয়েছেন। তিনি এখন একজন টাইগার। আমরা তাইবুকে টি-টেন লিগে বাংলা টাইগার্সের ৬ষ্ঠ মৌসুমের সহকারী কোচ হিসেবে ঘোষণা করতে পেরে আনন্দিত।
অর্থাৎ বাংলাদেশ জাতীয় দলের সাবেক অলরাউন্ডার আফতাব আহমেদের সঙ্গে কাজ করবেন তাইবু। আফতাবকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলা টাইগার্স।
গত সেপ্টেম্বর মাসে টি-টেন লিগের ষষ্ঠ আসরের নিলাম অনুষ্ঠিত হয়েছিল। সেই ড্রাফটে টাইগার উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান ও তরুণ টাইগার পেসার মৃত্যুঞ্জয় চৌধুরীকে দলে ভিড়িয়েছিল বাংলা টাইগার্স। তাদের আগে সাকিব আল হাসানকে আইকন ক্রিকেটার হিসেবে নিয়েছিল তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ