1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিজিটাল নজরদারিতে শাহজালাল বিমানবন্দর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী এখনো ঠিক হয়নি : চিফ হুইপ কাল লন্ডনে ফিরে যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এনার্জি সেক্টরে প্রাইভেট ইনভেস্টমেন্ট নিয়ে সরকার আগ্রহী : জ্বালানি মন্ত্রী বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতায় সরকার প্রস্তুত : প্রধানমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকদের নিয়োগ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে : শিক্ষামন্ত্রী জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় গাছ বাঁচিয়ে রাখার লক্ষ্য সরকারের : বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তারেক রহমান

মানুষের উন্নয়নে যা প্রয়োজন, সব করছি : পরিকল্পনামন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ নভেম্বর, ২০২২
  • ৫৬ Time View

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, সরকারের উদ্দেশ্য ভালো৷ সরকার জনগণের ভালো চায়৷ মানুষের উন্নয়নের জন্য যা প্রয়োজন, আমরা সব করছি। তবে দেশের সর্বত্র গ্রাউন্ডে অপচয় হচ্ছে, এটা অস্বীকার করার কিছু নেই। সুদের ঋণ বাড়তেই আছে। আমাদের সাবধান হতে হবে, ঋণের ক্ষেত্রে অপচয়ের ক্ষেত্রেও৷
রোববার (৬ নভেম্বর) বেলা ১১টায় শান্তিগঞ্জ উপজেলার সুলতানপুরে এক কোটি ২৪ লাখ টাকা ব্যয়ে নির্মিত উপজেলা রিসোর্স সেন্টার (ইউআরসি) ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, দেশে ডলারের সংকট নয়, টাকার সংকট আছে৷ এর মূল কারণ হচ্ছে, দেশে এখন উৎপাদন কম। ডলারের টানাটানি এখন কমে গেছে, আরও কমবে। এ জন্য আমাদের উৎপাদন বাড়াতে হবে। শুধু ঘরে বসে খেলে হবে না৷ অহেতুক গলবাজী না করে কাজ করতে হবে৷ কাজ আর উৎপাদনের বিকল্প নাই। আমরা কাজে বিশ্বাসী।
এম এ মান্নান বলেন, আওয়ামী লীগ জনগণের ও উন্নয়নের সরকার। আওয়ামী লীগ অযথা কথাবার্তা বলে না। শেখ হাসিনার নেতৃত্বে এ সরকার মানুষের উন্নয়নে ব্যাপক কাজ করছে। দেশের সর্বত্রই উন্নয়নের যে জোয়ার উঠেছে, তা টিকিয়ে রাখতে হবে৷ আমি বিশ্বাস করি, দেশের মানুষের উন্নয়নের সরকারের সাথে ছিল; আছে আগামীতেও থাকবে।
এ সময় অনুষ্ঠানে জেলা প্রকৌশলী (এলজিইডি) মাহবুব আলম, উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ কালাশাহ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সেলিম খান, উপজেলা প্রকৌশলী আল নূর তারেকসহ অনেকেই উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ