1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিজিটাল নজরদারিতে শাহজালাল বিমানবন্দর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী এখনো ঠিক হয়নি : চিফ হুইপ কাল লন্ডনে ফিরে যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এনার্জি সেক্টরে প্রাইভেট ইনভেস্টমেন্ট নিয়ে সরকার আগ্রহী : জ্বালানি মন্ত্রী বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতায় সরকার প্রস্তুত : প্রধানমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকদের নিয়োগ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে : শিক্ষামন্ত্রী জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় গাছ বাঁচিয়ে রাখার লক্ষ্য সরকারের : বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তারেক রহমান

আ.লীগের হাতে লাঠি উঠলে বিএনপিকে খুঁজে পাওয়া যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ নভেম্বর, ২০২২
  • ৪৮ Time View

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আওয়ামী লীগের হাতে লাঠি উঠলে বিএনপিকে আর কোথাও খুঁজে পাওয়া যাবে না।
আজ শনিবার (৫ নভেম্বর) দুপুরে মানিকগঞ্জে সদর উপজেলা গড়পাড়া গ্রামে অনুষ্ঠিত পৌরসভার ৯টি ওয়ার্ডের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, লাঠির রাজনীতি আওয়ামী লীগ করে না। গ্রেনেড হামলা, সিরিজ বোমা হামলা, বিদ্যুৎ চুরির রাজনীতি, হাওয়া ভবনের রাজনীতি, পেট্রোল বোমার রাজনীতি আওয়ামী লীগ করে না। আওয়ামী লীগ দেশের মানুষের উন্নয়নের রাজনীতি করে।
তিনি বলেন, সরকার কোনো কিছুর দাম বাড়ায় নি। বিশ্ববাজারে দাম বেড়েছে যাওয়ায় বাংলাদেশেও দাম বেড়েছে। কারণ তিনগুণ দাম দিয়ে সবকিছু ক্রয় করতে হচ্ছে এবং সবকিছুর খরচও তিনগুণ বেড়েছে। কাজেই জিনিসপত্রের দাম বেড়েছে। শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বে দাম বেড়েছে। কিন্তু দ্রব্যমূল্য নিয়ে বিএনপি জনগণের মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছে।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, পৌরসভা হচ্ছে জেলার ড্রয়িং রুম। কাজেই ড্রয়িং রুমের দিকে খেয়াল রাখতে হবে। অর্থাৎ পৌরসভার একটা দক্ষ ও শক্তিশালী সংগঠনই পারে পুরো জেলা নিয়ন্ত্রণ করতে। সুতরাং আমাদেরকে পৌরসভার দিকে খেয়াল রাখতে হবে।
জাহিদ মালেক আরও বলেন, বঙ্গবন্ধু মন্ত্রীত্ব নেননি। তিনি দলকে সংগঠিত করতে মন্ত্রীত্ব ছেড়ে দলের জন্য কাজ করেছেন। দলকে শক্তিশালী করেছেন। আমাদের সেই ইতিহাস মনে রাখতে হবে।
পরে আলোচনার ভিত্তিত্বে মানিকগঞ্জ পৌরসভার ৯টি ওয়ার্ডে সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষনা করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
পৌর আওয়ামী লীগের সভাপতি মোনায়ের খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন, সহ সভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, সাবেক সাধারণ সম্পাদক গাজী কামরুল হুদা সেলিম যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান, সাংগঠনিক সম্পাদক সুদেব সাহা, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইসরাফি হোসেন, সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরকার প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ