1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিজিটাল নজরদারিতে শাহজালাল বিমানবন্দর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী এখনো ঠিক হয়নি : চিফ হুইপ কাল লন্ডনে ফিরে যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এনার্জি সেক্টরে প্রাইভেট ইনভেস্টমেন্ট নিয়ে সরকার আগ্রহী : জ্বালানি মন্ত্রী বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতায় সরকার প্রস্তুত : প্রধানমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকদের নিয়োগ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে : শিক্ষামন্ত্রী জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় গাছ বাঁচিয়ে রাখার লক্ষ্য সরকারের : বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তারেক রহমান

‘বিএনপির আমলে আমাদের সমাবেশের আগে গণগ্রেফতার হতো’

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২
  • ৫০ Time View

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বিএনপির আমলে আমাদের সমাবেশ বা কর্মসূচির আগে গণগ্রেফতার করা হতো। একেক দিনে ৭, ৮ ও ১০ হাজার মানুষকে গ্রেফতার করা হতো।
আজ শুক্রবার (৪ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পদার্থবিজ্ঞান বিভাগের সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, দেশের রাজনৈতিক দলগুলো কর্মসূচি পালন করবে, সেটা তাদের নিজস্ব ব্যাপার। কিন্তু সবার নিশ্চয়ই মনে আছে, বিএনপির আমলে আমরা কোথাও সমাবেশ করা তো দূরে থাক আমরা আমাদের কার্যালয়ের ভেতরে আটকে রাখা হতো।
দীপু মনি বলেন, সামনে নির্বাচন আছে, আমরাও চাই সবাই নির্বাচনে আসুক। অতএব তারা (বিএনপি) মাঠে যাচ্ছেন সেটা নিশ্চয়ই ভালো। তবে মাঠে যাওয়ার নামে যদি কোনো অরাজকতা সৃষ্টি করা হয়, নৈরাজ্য সৃষ্টি করার পাঁয়তারা করা হয়, তাহলে নিশ্চয়ই কঠোরভাবে তা দমন করা হবে।
তিনি বলেন, শেখ হাসিনা সরকার জনগণের সরকার। গণতন্ত্রের সরকার সে কারণে বিরোধীদল স্বাধীনভাবে সবকিছু করতে পারছে, মিডিয়াতে সারাদিন তারা কথা বলছেন। তারা বাইরের থেকে বরং মিডিয়ার মধ্যে বেশি অবস্থান করছেন। মানুষের মধ্যে তারা কম, তবে এখন তারা মানুষের মধ্যে যাবার চেষ্টা করছেন।
এ সময় উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মো. মনজুরুল হক, পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক এ এ মামুন, অধ্যাপক ফরিদ আহমেদ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ