1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
জাতীয় নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে মাগুরায় কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত রাজধানীতে ৩ দিনব্যাপী লাইট ইঞ্জিনিয়ারিং এক্সপো উদ্বোধন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ডিএমপির হটলাইন নম্বর চালু ইডিসিএলের এমডি সামাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা সাবেক ঢাকা মহানগর আদালতের পিপি আব্দুল্লাহ আবুর দেশত্যাগে নিষেধাজ্ঞা মাদকমুক্ত সমাজ গড়ে তুলবো: ঝালকাঠি ২ আসনের বিএনপি প্রার্থী ইলেন ভূট্টো ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় ২ জন নিহত : কর্তৃপক্ষ বিএনপি নারীর সম্মান, অধিকার ও ক্ষমতায়নে বিশ্বাসী : সেলিমা রহমান প্রথম গ্র্যামি পাওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ দালাই লামার নির্বাচিত হলে ক্রীড়াঙ্গন নিয়ে বড় পরিকল্পনা বাস্তবায়ন করবে বিএনপি : আমীর খসরু

বিএনপি পালাবার পথ পাবে না : ওবায়দুল কাদের

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২
  • ৪১ Time View

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি পালাবার পথ পাবে না। আওয়ামী লীগের নেতারা কেউ পালায় না। প্রয়োজনে জেলে যাবে, তবুও পালানোর পথ খোঁজে না আওয়ামী লীগ। তাদের (বিএনপি) নেতা মুচলেকা দিয়ে কাপুরুষের মতো পালিয়েছে।
আজ শুক্রবার (৪ নভেম্বর) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশের (আইইবি) মিলনায়তনে আয়োজিত দুই দিনব্যাপী আওয়ামী লীগের চতুর্থ শিল্প বিপ্লব নিয়ে আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপকমিটি সম্মেলনটির আয়োজন করেছে।
তিনি বলেন, প্রতিহিংসা পরায়ণ কারা? প্রতিহিংসা তাদের, যারা ’৭১-এর প্রতিশোধ ’৭৫ সালে নেয়।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপির সমাবেশে আওয়ামী লীগের পক্ষ থেকে বাধা দেয়া হচ্ছে, হবেও না। ১০ ডিসেম্বরের সমাবেশ ঘিরে সরকার পতনের নয়, বিএনপির আন্দোলনের পতন ধ্বনি শুনতে পাচ্ছি।
প্রধানমন্ত্রী যে বাড়াবাড়ির কথা বলেছেন, তার একটি ব্যাখ্যাও দিয়েছেন ওবায়দুল কাদের। বলেন, দণ্ড স্থগিত করে বাসায় রাখা শেখ হাসিনার উদারতা।
সংবিধান দিবস প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, আজ ৫০তম সংবিধান দিবস। আমাদের সংবিধান এত ভালো যে সারা দুনিয়ায় প্রশংসিত সংবিধান। প্রজাতন্ত্রের মালিক জনগণ। সামরিক আমলে আর্টিকেল ৭ কচুকাটা হয়েছে। এরপরও বাংলাদেশের সংবিধান সেরা।
আগামী নির্বাচনও এই সংবিধান অনুযায়ী হবে উল্লেখ করে তিনি বলেন, এর বাইরে যাওয়ার সুযোগ নেই। খেয়াল খুশিমতো সংবিধানকে ব্যবহার করা পৃথিবীর কোথাও চলে না। এখানেও চলবে না।
দুই দিনব্যাপী সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আওয়ামী আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য প্রফেসর ড. হোসেন মনসুর। এতে স্বাগত বক্তব্য দেন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর।
প্রথম দিনের সম্মেলনে প্রথম মূল প্রবন্ধ উপস্থাপন করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ