1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিজিটাল নজরদারিতে শাহজালাল বিমানবন্দর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী এখনো ঠিক হয়নি : চিফ হুইপ কাল লন্ডনে ফিরে যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এনার্জি সেক্টরে প্রাইভেট ইনভেস্টমেন্ট নিয়ে সরকার আগ্রহী : জ্বালানি মন্ত্রী বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতায় সরকার প্রস্তুত : প্রধানমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকদের নিয়োগ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে : শিক্ষামন্ত্রী জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় গাছ বাঁচিয়ে রাখার লক্ষ্য সরকারের : বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তারেক রহমান

ঢাকায় নির্মাণ করা হবে ৫৪ নতুন কমিউনিটি ক্লিনিক : ডিএনসিসি মেয়র

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২
  • ৪৯ Time View

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, ডিএনসিসি এলাকায় ৫৪টি কমিউনিটি ক্লিনিক বা প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার নির্মাণ করা হবে। সেই সঙ্গে মহাখালীর কোভিড ডেডিকেটেড হাসপাতালটি হবে ডিএনসিসি জেনারেল হাসপাতাল।
আজ বৃহস্পতিবার (৩ নভেম্বর) মহাখালী ডিএনসিসি হাসপাতাল পরিদর্শনে এসব ঘোষণা দেন তিনি।
এ সময় মেয়র বলেন, নগরবাসী প্রাথমিক চিকিৎসা নিতে পারবেন এই ৫৪টি কমিউনিটি ক্লিনিকে। এসব কমিউনিটি ক্লিনিকে একজন রোগীর যা যা ওষুধ লাগবে এবং প্রাথমিক যেসব সেবা দরকার, সেসব তারা পাবেন। সেক্ষেত্রে জেনারেল হাসপাতালে রোগীর ভিড় কমবে। এতে করে নগরবাসী যেমন ভালোভাবে চিকিৎসা পাবেন, তেমনি চিকিৎসা সংশ্লিষ্টরাও স্বাচ্ছন্দ্যে চিকিৎসাসেবা দিতে পারবেন। প্রস্তাবিত ৫৪টি কমিউনিটি ক্লিনিক নির্মাণ করার ফাইলটি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের টেবিলে আছে। আশা করছি, খুব শিগগিরই এটি অনুমোদন হওয়ার পর আমরা এই কমিউনিটি ক্লিনিকগুলো নির্মাণের কাজ শুরু করতে পারব।
মেয়র আরও বলেন, প্রায় এক হাজার কোটি টাকা ব্যয়ে ঢাকা উত্তর সিটির আওতাধীন এলাকায় এই ৫৪টি কমিউনিটি ক্লিনিক নির্মাণ করা হবে। এতে করে নাগরিকদের দুর্ভোগ যেমন কমবে, তেমনি স্বাস্থ্যসেবাও পৌঁছে যাবে নাগরিকদের ঘরের কাছে। আমাদের লক্ষ্য সাধারণ মানুষকে সেবা দেওয়া। যে কারণে মহাখালীর ডিএনসিসি হাসপাতাল আগে মার্কেট থাকা সত্ত্বেও সেখানকার দোকান বরাদ্দের টাকা আমরা ফেরত দিয়েছি এবং এটাকে ডেডিকেটেড হাসপাতালে রূপান্তর করতে পেরেছি।
পরিদর্শনের সময় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, ডিএনসিসি হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শফিকুর রহমানসহ ডিএনসিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ