1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিজিটাল নজরদারিতে শাহজালাল বিমানবন্দর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী এখনো ঠিক হয়নি : চিফ হুইপ কাল লন্ডনে ফিরে যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এনার্জি সেক্টরে প্রাইভেট ইনভেস্টমেন্ট নিয়ে সরকার আগ্রহী : জ্বালানি মন্ত্রী বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতায় সরকার প্রস্তুত : প্রধানমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকদের নিয়োগ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে : শিক্ষামন্ত্রী জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় গাছ বাঁচিয়ে রাখার লক্ষ্য সরকারের : বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তারেক রহমান

বিদেশি গোয়েন্দা সংস্থা বিএনপিকে অর্থায়ন করছে : তথ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ২ নভেম্বর, ২০২২
  • ৫২ Time View

বিদেশি একটি গোয়েন্দা সংস্থার কাছ থেকে বিএনপি অর্থায়ন পেয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
আজ বুধবার (২ নভেম্বর) দুপুরে সচিবালয়ে রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার মান্টিটস্কির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, আমি আগেও বলেছি, বিএনপি বিভাগীয় সমাবেশের নামে চাঁদাবাজির বিশাল প্রকল্প নিয়েছে। তারা সব কালো টাকার মালিকদের কাছ থেকে অর্থ সংগ্রহ করছে, ব্যবসায়ীদের বাধ্য করছে টাকা দেওয়ার জন্য এবং আমি শুনতে পেরেছি বিদেশি একটি গোয়েন্দা সংস্থার পক্ষ থেকেও তাদের অর্থায়ন করা হচ্ছে।
তিনি বলেন, এ গোয়েন্দা সংস্থার কাছ থেকে খালেদা জিয়া টাকা নিয়েছিলেন, সেটি আবার সেই সংস্থার প্রধান তাদের দেশের আদালতে স্বীকার করেছেন। বিদেশি সেই গোয়েন্দা সংস্থার অর্থায়ন তারা পেয়েছে বলে আমি জানতে পেরেছি।
বৈঠকে ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে কথা হয়েছে জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, রাশিয়া-ইউক্রেন প্রসঙ্গও এসেছিল সেটি নিয়েও কথা হয়েছে। প্রধানমন্ত্রী খোলাখুলিভাবেই বলেছেন, আমরা যুদ্ধ চাই না। এটা কারও জন্য মঙ্গল বয়ে আনে না। একই সঙ্গে নিষেধাজ্ঞা-পাল্টা নিষেধাজ্ঞা এগুলোও কারও জন্য মঙ্গল বয়ে আনে না। আমি সে বিষয়টিই সরকারের যে অবস্থান তাকে জানিয়েছি। তাকে জিজ্ঞেস করেছি যে, যুদ্ধ কবে শেষ হবে। তিনি বলেছেন সহসা শেষ হবে বলে আশা করছি। তাকে আমি বলেছি যে, যুদ্ধ শেষ হলে সবার জন্য মঙ্গল। তিনি আশার কথা বলেছেন।
তিনি বলেন, আমি বলেছি, সব কিছুর দাম বেড়েছে। পৃথিবীর সব দেশে মূল্যস্ফীতি বেড়েছে। শুধু যে তাদের অঞ্চলে কষ্ট হচ্ছে তা নয়। সারা পৃথিবীতেই মানুষের কষ্ট বেড়েছে। তিনি এটার সঙ্গে দ্বিমত পোষণ করেননি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ