1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিজিটাল নজরদারিতে শাহজালাল বিমানবন্দর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী এখনো ঠিক হয়নি : চিফ হুইপ কাল লন্ডনে ফিরে যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এনার্জি সেক্টরে প্রাইভেট ইনভেস্টমেন্ট নিয়ে সরকার আগ্রহী : জ্বালানি মন্ত্রী বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতায় সরকার প্রস্তুত : প্রধানমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকদের নিয়োগ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে : শিক্ষামন্ত্রী জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় গাছ বাঁচিয়ে রাখার লক্ষ্য সরকারের : বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তারেক রহমান

‘পাঠান’ : টিজার নাকি বক্স অফিস মাতানোর পূর্বাভাস

Reporter Name
  • Update Time : বুধবার, ২ নভেম্বর, ২০২২
  • ৭১ Time View

৪ বছর বিরতির পর রুপালী পর্দায় ফিরছেন বলিউড বাদশা শাহরুখ খান।
যশরাজ ফিল্মসের প্রযোজনায় নতুন ছবি ‘পাঠানে’ তার সঙ্গে পর্দায় থাকছেন দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহাম।
আজ বুধবার তার জন্মদিনে ভক্তদের উপহার হিসেবে মুক্তি দেওয়া হয় এই সিনেমার টিজার।
সিক্সপ্যাক আর লম্বা চুলের নতুন লুকে হাজির হয়েছেন কিং খান। টিজার প্রকাশের পর ছবিটি নিয়ে আগ্রহের পারদ চড়ছে।

সিনেমার চরিত্র নিয়ে পোস্টার প্রকাশের পর শাহরুখের ৫৭তম জন্মবার্ষিকীতে নির্মাতারা টিজার প্রকাশ করলেন।
টুইটারে টিজার শেয়ার করে উচ্ছ্বাস প্রকাশ করেছেন আরেক বলিউড সুপারস্টার হৃতিক রোশন।
তিনি লিখেছেন, ‘ওয়াহ ওয়াহ ওয়াহ, অবিশ্বাস্য, বুম।’
টিজার প্রকাশ নিয়ে পরিচালক সিদ্ধার্থ আনন্দ বলেন, ‘পাঠান শুধু একটি সিনেমা না, এটি একটি আবেগ। এটি এক মিনিট ছাব্বিশ সেকেন্ডের টিজার নাকি বক্স অফিসে আগুন লাগার পূর্বাভাস তা দেখার অপেক্ষায় সবাই।”
আগামী বছর এর ২৫ জানুয়ারি এই ছবি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ