1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
জনগণের প্রত্যাশা বাস্তবায়নে সরকার কাজ করছে: ডেপুটি স্পিকার জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশকে সমর্থন ব্রাজিলের নাগরিক জীবনমান সহনীয় করতে সরকারের অগ্রগতি সন্তোষজনক নয়: চরমোনাই পীর করোনার মতো এখন নকলেরও নানা ভেরিয়েন্ট হয়েছে : শিক্ষামন্ত্রী হজ মৌসুমকে সামনে রেখে নতুন বিধিনিষেধ জারি করেছে সৌদি আরব সরকার জাপানকে বাংলাদেশে মোটরগাড়ি নির্মাণের উদ্যোগ নেওয়ার আহ্বান শিল্পমন্ত্রীর যথার্থ তথ্য পেলে অপতথ্য কমে আসবে: পরিকল্পনা প্রতিমন্ত্রী বরিশালে অবৈধ মজুদের দায়ে দুই জ্বালানি বিক্রেতাকে জরিমানা ৮০ কোটি মানুষ কর্মসংস্থান হারাবে: বিশ্বব্যাংক প্রেসিডেন্ট বাজেটে দেশের ব্যবসায়ীদের ওপর কোনো খড়গ নামবে না : বাণিজ্যম

কর ফাঁকির মামলা থেকে মুক্তি পেলেন নেইমার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২
  • ৪৬ Time View

ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়রের বিরুদ্ধে স্পেনের আদালতে কর ফাঁকি, প্রত্যারণা ও দুর্নীতির মামলা করা হয়েছিল। শুক্রবার পিএসজির ৩০ বছর বয়সী তারকা ও অন্য আট জনের বিরুদ্ধে আনা সব অভিযোগ প্রত্যাহার করা হয়েছে। খবর-বিবিসি
২০১৩ সালে ব্রাজিলিয়ান ক্লাব সান্তোস থেকে বার্সেলোনায় আসেন নেইমার। ওই সময় বার্সেলোনা চুক্তির অঙ্ক কম দেখিয়েছে এবং কর ফাঁকি দিয়েছে বলে অভিযোগ আনা হয়। ওই অভিযোগ প্রমাণ হওয়া সাপেক্ষে নেইমার, তার বাবা ও বার্সার তৎকালীন প্রেসিডেন্টের দুই বছরের কারাদণ্ড চাওয়া হয়। সঙ্গে ১০ মিলিয়ন ইউরো জরিমানা দাবি করা হয়।
গত ১৬ অক্টোবর পিএসজি তারকা নেইমার স্পেনের আদালতে হাজিরা দেন। শুনানিতে বলেন যে, তিনি চুক্তির বিষয়ে বেশি কিছু জানেন না। হৃদয়ের ডাক শুনে বার্সায় যোগ দিতে চেয়েছিলেন। সেই অনুযায়ী, বাবা চুক্তি সম্পন্ন করেছেন। তিনি শুধু প্রয়োজনীয় কাগজপত্রে স্বাক্ষর করেছেন।
নেইমার ২০১৩ সালে ক্যাম্প ন্যুতে আসলেও তার সঙ্গে ২০১১ সালে চুক্তি করে রাখে বার্সেলোনা। চুক্তির অর্থ ৫৭.১ মিলিয়ন ইউরো বলে উল্লেখ করে বার্সা। যার মধ্যে ৪০ মিলিয়ন ইউরো নেইমারের পরিবার এবং ১৭ মিলিয়ন ইউরো তার ক্লাব সান্তোস নিয়েছে বলে জানানো হয়। কিন্তু নেইমারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে দাবি করা হয় যে, চুক্তির অর্থ ছিল আরও বেশি। যা থেকে ৮.৫ মিলিয়ন ইউরো কর ফাঁকি দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ