1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিজিটাল নজরদারিতে শাহজালাল বিমানবন্দর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী এখনো ঠিক হয়নি : চিফ হুইপ কাল লন্ডনে ফিরে যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এনার্জি সেক্টরে প্রাইভেট ইনভেস্টমেন্ট নিয়ে সরকার আগ্রহী : জ্বালানি মন্ত্রী বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতায় সরকার প্রস্তুত : প্রধানমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকদের নিয়োগ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে : শিক্ষামন্ত্রী জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় গাছ বাঁচিয়ে রাখার লক্ষ্য সরকারের : বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তারেক রহমান

নতুনরূপে পর্দায় রিতেশ-জেনেলিয়া

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২
  • ৭১ Time View

দীর্ঘ বিরতির পর পর্দায় ফিরছেন বলিউড অভিনেত্রী জেনেলিয়া ডি সুজা। বিয়ের পর থেকে স্বামী সংসার নিয়েই ব্যস্ত ছিলেন এই অভিনেত্রী। এবার স্বামী রিতেশ দেশমুখের পরিচালনায় প্রথমবারের মতো মারাঠি সিনেমা দিয়ে পর্দায় ফিরছেন তিনি।
এ সিনেমার মাধ্যমে পরিচালক হিসেবেও অভিষেক হতে যাচ্ছে রিতেশের। ‘জানে তু ইয়া জানে না’ সিনেমাটি দিয়ে ২০০৮ সালে বলিউডে অভিষেক হয় জেনেলিয়ার।
সামাজিক যোগাযোগমাধ্যমে আসন্ন ‘ভেদ’ সিনেমার মুক্তির তারিখ ঘোষণা করেছেন জেনেলিয়া। সিনেমার প্রথম লুকও প্রকাশ করেছেন তিনি। চলতি বছরের ৩০ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। এর আগে অন্যান্য বিভিন্ন ভাষায় সিনেমা করলেও মারাঠি ভাষায় অভিনয় করা হয়নি তার। এবার সে ভাষায় সিনেমা করে নিজের কাজকে পূর্ণতা দিয়েছেন জেনেলিয়া।
ভারতীয় মেয়ের লুকে স্বামী রিতেশ দেশমুখের সঙ্গে সিনেমার পোস্টার শেয়ার করেছেন জেনেলিয়া। পোস্টার শেয়ার করে জেনেলিয়া মারাঠি ভাষায় লিখেছেন, আমার জন্ম মহারাষ্ট্রে। আমি অভিনয় শুরু করার পর হিন্দি-তামিল-তেলেগুর মতো বিভিন্ন ভাষায় সিনেমা করেছি। সেখানকার দর্শকদের অগাধ ভালোবাসা পেয়েছি। রিতেশের প্রথম পরিচালনার মাধ্যমে আমার মারাঠি সিনেমায় অভিষেক হচ্ছে। মারাঠিতে কাজ করে মনে হচ্ছে, আমি আমার কাজে পূর্ণতা পেয়েছি।
প্রসঙ্গত, ‘ভেদ’ সিনেমার একটি আইটেম গানে নাচতে দেখা যাবে বলিউড সুপারস্টার সালমান খানকে। এ ছাড়াও বলিউড ফিল্ম ‘মিস্টার মমি’তে অভিনয় করবেন জেনেলিয়া। ভূষণ কুমার প্রযোজিত সিনেমাটিতে রিতেশও রয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ