1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
লেবাননে ইসরাইলের নতুন হামলায় নিহত ২০ চলমান সংঘাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে: মোজতবা খামেনি একসঙ্গে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী এবারের ঈদযাত্রায় ইতিহাসের জঘন্যতম অব্যবস্থাপনা: জামায়াত আমির মধ্যপ্রাচ্যে থাকা প্রবাসীদের নিরাপত্তায় কাজ করছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হরমুজ প্রণালি দিয়ে নিরাপদ যাতায়াত নিশ্চিত প্রস্তুত ৬ দেশ ফিলিস্তিন চেয়েছিল নিষেধাজ্ঞা, ইসরায়েলকে জরিমানা করেই ছেড়ে দিল ফিফা ইসরায়েলের মন্ত্রণালয়ে ড্রোন হামলার দাবি ইরানের ঈদের দিন দেশজুড়ে কালবৈশাখী ঝড়ের আভাস

দিশাকে নিয়ে হাসাহাসি!

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ অক্টোবর, ২০২২
  • ৪৭ Time View

সময়টা ভালো যাচ্ছে না বলিউড অভিনেত্রী দিশা পাটানির। এ বছর ‘এক ভিলেন রিটার্নস’ বক্স অফিসে ব্যর্থ হলো। দিন কয়েক আগে টাইগার শ্রফের সঙ্গে প্রেমের সম্পর্কটাও ভেঙে গেছে।
সোনার সুতোয় নকশা তোলা উজ্জ্বল লালচে-গোলাপি লেহেঙ্গা। সঙ্গে হল্টারনেক ব্লাউজ। হাতে সোনালি ক্লাচ ব্যাগ। একতা কাপুরের দিওয়ালি পার্টিতে ঝলমল করছিলেন দিশা পাটানি। তবে নিন্দুকদের চোখ গেল অন্যত্র। নাকে অস্ত্রোপচার করিয়েছেন কি সদ্য? তা নিয়েই শুরু হলো জল্পনা।
নেটদুনিয়ায় ৫ কোটি ৪০ লক্ষ অনুসরণকারী রয়েছে দিশার। তার মধ্যে অনুরাগীর সংখ্যাই বেশি। তবে নিন্দুকও কম নয় বোঝা গেল এদিন।
পার্টিতে দিশার ছবি দেখে কেউ কেউ মন্তব্য করলেন, ‘আগে অভিনয়টা শিখুন বোন।’ কেউ আবার বললেন, ‘মুখে কিছু করিয়েছেন নাকি আবার? অন্য রকম লাগছে না? নাকি আমার চোখের ভুল?’

দিশাকে সমর্থন করে একজন লিখলেন, ‘নাকে ফিলার দিয়েছেন, ঠিকই!’ তখন একজনের মন্তব্য, ‘এদিক নেই, ওদিক আছে, সব সিনেমাই তো ফ্লপ!’ এই নিয়ে হাসাহাসি চলতেই থাকে।
তবে অভিনেত্রীর যে কদর নেই, এমনটা নয়। ২০১৫ সালে তেলুগু সিনেমা ‘লোফার’ দিয়ে অভিনয়ে আত্মপ্রকাশ করেন দিশা। ২০১৬ সালে ‘বাগী ২’-তে নজরে আসেন। ২০২০ সালের মধ্যে ‘ভারত’, ‘মালাং’-সহ একাধিক সিনেমাতে দেখা গিয়েছে অভিনেত্রীকে।
কানাঘুষা শোনা যাচ্ছে, এবার তামিল অভিনেতা সুরিয়ার সঙ্গে একই সিনেমাতে কাজ করতে চলেছেন দিশা। এতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ