1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০২ মে ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
‘শীর্ষ সন্ত্রাসী তেমন নেই, সহযোগীরা শীর্ষ সন্ত্রাসী সাজতে চাইছে’ পুলিশ সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা ইরানের পর আরো একটি দেশ দখলের ইঙ্গিত ট্রাম্পের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ কাল ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত মধ্যপ্রাচ্যের ১৬ মার্কিন ঘাঁটি পতিত আওয়ামী লীগের মতো বিএনপি কোনো কাজ করবে না : নজরুল ইসলাম যেদিকে তাকাই সেদিকেই অনিয়ম-দুর্নীতি : মির্জা ফখরুল জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে সরকার : প্রধানমন্ত্রী আলোচিত বিচারকের বিরুদ্ধে অভিযোগ দেখার ভার সুপ্রিম জুডিশিয়ারি কাউন্সিলের : আইনমন্ত্রী ‘যুদ্ধবিরতির মাধ্যমে’ ইরান যুদ্ধ শেষ হয়েছে: ট্রাম্প

শ্রীদেবীর ‘ইংলিশ ভিংলিশ’ ছবির প্রিমিয়ার টরোন্টো ফিল্ম ফেস্টিভ্যালে

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ সেপ্টেম্বর, ২০১২
  • ১২৩ Time View

বলিউডে আশির দশকের সুপারস্টার শ্রীদেবী দীর্ঘ ১৫ বছর বিরতির পর আবারও অভিনয় শুরু করেছেন। শ্রীদেবী অভিনীত নতুন ছবি ‘ইংলিশ ভিংলিশ’ মুক্তির আগেই উঠে এসেছে আলোচনায়। ছবিটি টরোন্টো ফিল্ম ফেস্টিভালের মত বড় পরিসরে প্রিমিয়ারের গৌরব অর্জন করতে যাচ্ছে।

এবারের টরোন্টো ফিল্ম ফেস্টিভালে প্রদর্শনের অপেক্ষায় থাকা ১৫ টি ছবির  ‘ইংলিশ ভিংলিশ‘ ছবিটি অন্যতম।
বিশ্বস্ত সূত্রে জানা যায়, কিছুদিন আগে টরোন্টো ফিল্ম ফেস্টিভালের পরিচালক মুম্বাই সফর করেছিলেন। তখনই তিনি শ্রীদেবী অভিনিত ‘ইংলিশ ভিংলিশ’ দেখে পছন্দ করেছেন এবং টরোন্টো ফিল্ম ফেস্টিভালের গালাতে ছবিটির প্রিমিয়ারের ঘোষণা দেন।

‘ইংলিশ ভিংলিশ’ ছবিটির অন্যতম প্রযোজক আর বালকি এ প্রসঙ্গে বলেন, ‘এটি আমাদের জন্য অনেক গর্বের ব্যাপার যেখানে পৃথিবীর বিখ্যাত সব ছবিগুলো প্রদর্শিত হয়, আমরা সেখানে আমাদের ছবিটি প্রদর্শনের সুযোগ পেয়েছি।’

‘ইংলিশ ভিংলিশ’ ছবির পরিচালক গৌরি সিন্দে এ প্রসঙ্গে নিজের অনুভূতি প্রকাশ করে বলেন, ‘ আমার ছবিটি বিশ্বের বিখ্যাত একটি ইভেন্টে প্রদর্শনের জন্য আমন্ত্রণ পাওয়ার ঘটনাটি নিঃসন্দেহে ভীষণ আনন্দের ও গৌরবের।’
সবকিছু ঠিক থাকলে আগামী ১৪ সেপ্টেম্বর রাতে টরোন্টো ফিল্ম ফেস্টিভালের গালাতে ‘ইংলিশ ভিংলিশ’ ছবিটির ইন্টারন্যাশনাল প্রিমিয়ার অনুষ্ঠিত হবে। এই ইন্টারন্যাশনাল প্রিমিয়ারে শ্রীদেবীর সাথে ছবির প্রযোজক আর বালকি ও পরিচালক গৌরি সিন্দেসহ অন্যান্য কলাকুশলীরাও যোগ দিচ্ছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ