1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
বিরোধী দলের জন্য আলোচনার দ্বার এখনো উন্মুক্ত: চিফ হুইপ মেলার স্থাপনা গুঁড়িয়ে ট্রাক্টর দিয়ে মাঠে চাষ করলেন শেকৃবি শিক্ষার্থীরা ইন্ডিপেন্ডেন্ট টিভির শামসুর রহমানের ৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ সারাদেশে ফাজিল-কামিল মাদ্রাসার গভর্নিং বডি বাতিলের আদেশ হাইকোর্টে স্থগিত বরিশাল থেকে ৬ রুটে বাস চলাচল বন্ধ হকারদের নিয়ে সিদ্ধান্ত জানালেন ডিএনসিসি প্রশাসক যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য অ্যামচ্যামের রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম সিলেট টেস্টে ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্য কী? জানালেন কোচ আগৈলঝাড়ায় ৩২ গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক বিতরণ

এবার ওটিটিতে ‘ব্রক্ষ্মাস্ত্র’

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ অক্টোবর, ২০২২
  • ৮৫ Time View

বলিউডের মান রেখেছে ব্রক্ষ্মাস্ত্র সিনেমাটি। এরইমধ্যে বিশ্বব্যাপী প্রায় ৪৩০ কোটি টাকা আয় করে নিয়েছে এই ছবি। একের পর এক ফ্লপ ছবির পর ‘ব্রক্ষ্মাস্ত্র’ -এর এই সাফল্যে আশার প্রদীপ জেগেছে বলিউডে।
দর্শকরাও বেশ আগ্রহী হয়ে উঠেছে রণবীর কাপুর ও আলিয়া ভাটের নতুন এই ছবি নিয়ে। তবে সবাই হলে গিয়ে ছবিটি উপভোগ করতে পারেননি। তাদের কথা ভেবে ছবিটি এবার ওটিটি মাধ্যমে মুক্তি দেওয়া হচ্ছে।
এর আগে শোনা গিয়েছিল ২৩ অক্টোবর থেকে ওটিটি মাধ্যম ডিজনি প্লাস হটস্টারে মুক্তি দেওয়া হবে ছবিটি। তবে সিদ্ধান্তে বদল আনা হয়েছে। আগামী ৪ নভেম্বর রাত ১২ টা থেকে ওটিটিতে দেখা যাবে এই ছবি।
৯ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে ‘ব্রক্ষ্মাস্ত্র’। এতে শিব চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর। তার সঙ্গে জুটি বেঁধেছেন আলিয়া ভাট। চলচ্চিত্রটিতে আরও অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, নাগার্জুন, মৌনি রায় প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ