1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ

‘টেলিযোগাযোগ খাতের বড় চ্যালেঞ্জ প্রযুক্তির পরিবর্তন’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২
  • ৭৯ Time View

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ইন্টারনেট ও টেলিযোগাযোগ খাতের বড় চ্যালেঞ্জ হচ্ছে প্রতিনিয়ত প্রযুক্তির পরিবর্তন। এ খাতের সুষ্ঠু প্রতিযোগিতা নিশ্চিত করতে আমরা এসএমপিসহ সময়োপযোগী নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন করছি।
তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশের জন্য ডিজিটাল প্রযুক্তির টেকসই মহাসড়ক নির্মাণে সরকার সম্ভাব্য সব কিছু করতে বদ্ধপরিকর।
মালয়েশিয়াভিত্তিক ই-ডটকো গ্রুপের সিইও মোহাম্মদ আদলান আহমদ মন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে তাকে এসব কথা বলেন মন্ত্রী। সাক্ষাৎকালে তারা মোবাইল টাওয়ার সম্প্রসারণসহ টেলিযোযোগখাতের অবকাঠামো সংক্রান্ত বিষয়াদি নিয়ে মতবিনিময় করেন।
মোস্তাফা জব্বার বলেন, ডিজিটাল বাংলাদেশ কর্মসূচির ধারাবাহিকতায় ইন্টারনেটসহ দেশের টেলিযোগাযোগখাতের টেকসই অবকাঠামো গড়ে তুলতে সরকার কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করছে। টেলিযোগাযোগ খাত বিনিয়োগের জন্য একটি অত্যন্ত লাভজনক খাত। বিনিয়োগের এই সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশে টেলিযোগাযোগ খাতের অবকাঠামো গড়ে তুলতে ইডটকো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ভ্রাতৃপ্রতীম মালয়েশিয়ার মালিকানাধীন কোম্পানি ইডটক্ োমোবাইল টাওয়ার নির্মাণের পাশাপাশি টেলিযোগাযোগ অবকাঠামো নির্মাণে অতীতের মতো আগামী দিনগুলোতেও ভূমিকা রাখবে। এ ব্যাপারে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা প্রদানে মন্ত্রী আদলান আহমদকে আশ্বস্ত করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ