1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০২ অপরাহ্ন

আজ ব্যালন ডি’অর উঠছে বেনজেমার হাতে!

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ অক্টোবর, ২০২২
  • ৩৩ Time View

আজ প্যারিসে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ফ্রান্স ফুটবল ম্যাগাজিনের ব্যবস্থাপনায় প্রদান করা হবে আধুনিক ফুটবলের অন্যতম মর্যাদাকর পুরস্কার ব্যালন ডি’অর। এবার এই পুরস্কার জয়ে রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা করিম বেনজেমার নামই জোড়েসোড়ে শোনা যাচ্ছে। ১৯৯৮ সালে সাবেক তারকা জিনেদিন জিদানের পর এই প্রথম কোনো ফ্রেঞ্চম্যানের সামনে সুযোগ এসেছে বছরের সেরা ফুটবলারের খেতাব জয় করার।
সংক্ষিপ্ত তালিকায় ৩০ জন মনোনয়ন পেলেও গত মৌসুমে ক্লাবের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ ও লা লিগা শিরোপা জয় করা রিয়াল মাদ্রিদের এই স্ট্রাইকার বেনজেমা অনেকের থেকেই এগিয়ে রয়েছেন। চ্যাম্পিয়ন্স লিগে ১৫ গোলসহ গত মৌসুমে ক্লাব ফুটবলে সব মিলিয়ে ৪৬ ম্যাচে বেনজেমা করেছেন ৪৪ গোল।
পিএসজির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬’তে দ্বিতীয়ার্ধের ১৭ মিনিটের মধ্যে তার হ্যাটট্রিকে রিয়াল খাদের কিনারা থেকে রক্ষা পেয়েছিল। কোয়ার্টার ফাইনালে চেলসির বিপক্ষে প্রথম লেগেও তিনি স্ট্যামফোর্ড ব্রীজের হ্যাটট্রিকের কৃতিত্ব অর্জন করেছিলেন। ম্যানচেস্টার সিটির বিপক্ষে সেমিফাইনালে উভয় লেগে তিনি আরো তিনটি গোল করেন।
আগস্টে বেনজেমা উয়েফা বর্ষসেরা খেলোয়াড় হিসেবে মনোনীত হয়েছে। আসন্ন বিশ্বকাপে ক্যারিয়ারের সর্বোচ্চ অবস্থানে থেকে তিনি বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্সকে প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন। অথচ সতীর্থ ম্যাথিউ ভালবুয়েনার সাথে যৌন আলাপচারিতার স্ক্যান্ডালে জড়িয়ে পড়ে প্রায় সাড়ে পাঁচ বছর জাতীয় দলের বাইরে ছিলেন বেনজেমা। সব কিছুকে পিছনে ফেলে ৩৫ বছর বয়সে এসে দুর্দান্ত ফর্মে রয়েছেন এই তারকা ফরোয়ার্ড।
সম্প্রতি বেনজেমা বলেছেন, ‘আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বড় শিরোপা জয় করা। মাঠে দল হিসেবে ভালো খেললে ব্যক্তিগত পুরস্কার এমনিতেই ধরা দিবে।’
২০২০ সালে করোনা মহামারির কারণে বৈশ্বিক এই পুরস্কার প্রদান করা হয়নি। বার্সেলোনার পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানদোভস্কি বলেছেন, ‘কোনো কারণে যদি আয়োজকরা পুরস্কার প্রদান বন্ধ না করেন তবে নিশ্চিতভাবে এবারের ব্যালন ডি’অর জিততে যাচ্ছে বেনজেমা।
গত বছর সপ্তমবারের মত ব্যালন ডি’অর জয় করেছিলেন লিওনেল মেসি। কিন্তু পিএসজির হয়ে হতাশাজনক মৌসুম কাটানোর কারণে এবার মনোনীতদের তালিকায় জায়গা হয়নি মেসি। গত এক দশকে মেসির সাথে এই পুরস্কারের আরেক ভাগীদার ক্রিশ্চিয়ানো রোনালদো অবশ্য ৩০ জনের তালিকায় জায়গা করে নিয়েছেন। যদিও পিএসজির ব্রাজিলিয়ান তারকা নেইমারও নেই এবারের তালিকায়।

বেনজেমা ছাড়াও এই তালিকায় রিয়াল মাদ্রিদরে চ্যাম্পিয়ন্স লিগ দলের আরও চার খেলোয়াড় রয়েছে, ভিনিসিয়াস জুনিয়র, লুকা মদ্রিচ, গোলরক্ষক থিবো কোর্তোয়া ও বর্তমানে ম্যানচেস্টার ইউনাইটেডে নাম লেখানো মিডফিল্ডার ক্যাসেমিরো।
তালিকায় আরও রয়েছেন কিলিয়ান এমবাপ্পে, আর্লিং হালান্ড, লেভানদোভস্কি ও কেভিন ডি ব্রুইনা। কিন্তু সবাইকে ছাড়িয়ে বেনজেমা অনেকটাই এগিয়ে রয়েছেন।
বেনজেমা যদি শেষ পর্যন্ত পুরস্কারটি জিততে পারেনি তবে পঞ্চম ফ্রেঞ্চম্যান হিসেবে এই কৃতিত্ব অর্জণ করবেন। এর আগে ব্যালন ডি অ’র বিজয়ী ফরাসি খেলোয়াড়রা হলেন, রেমন্ড কোপা (১৯৫৮), মিশেল প্লাতিনি (১৯৮৩, ১৯৮৪, ১৯৮৫), জিন-পিয়েরে পাপিন (১৯৯১) ও জিদান (১৯৯৮)।
আগে এক ক্যালেন্ডার বছরে খেলোয়াড়দের পারফরমেন্সের ওপর সেরা খেলোয়াড় বেছে নেয়া হতো। কিন্তু এই ফর্মেট পরিবর্তন হয়ে এখন গত মৌসুমে একজন খেলোয়াড়ের পারফরমেন্স যাচাই করা হয়।
নারীদের বিভাগে এবার নিয়ে চতুর্থবারের মতো ব্যালন ডি’অর পুরস্কার দেয়া হচ্ছে। এবারের ২০ জনের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন ইংল্যান্ডের ঐতিহাসিক ইউরোপীয়ান চ্যাম্পিয়নশীপ বিজয়ী দলের তিন সদস্য। লুসি ব্রোঞ্জ ও মিলি ব্রাইট এই তালিকায় থাকলেও ইউরোতে ৬ গোল করা আর্সেনাল স্ট্রাইকার বেথ মিডই এবার সেরার পুরস্কার ছিনিয়ে নিবেন বলে ধারনা করা হচ্ছে। তবে অস্ট্রেলিয়ার সাম কের ও জার্মানীর দুই তারকা লেনা ওবেডর্ফ ও আলেক্সান্দ্রা পোপকেও অনেকেই এগিয়ে রেখেছেন। তবে গত বছরের বিজয়ী স্পেনের এ্যালেক্সিয়া পুটেলার সম্ভাবনাও উড়িয়ে দেয়া যায়না।
২৮ বছর বয়সী পুটেলা বর্তমানে গুরুতর হাঁটুর ইনজুরির সাথে লড়াই করছেন। এ কারনে ইউরোতে স্পেনের হয়ে মাঠে নামা হয়নি। পুরো মৌসুমেই হয়তবো তাকে মাঠের বাইরে কাটাতে হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ