1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
জনগণের প্রত্যাশা বাস্তবায়নে সরকার কাজ করছে: ডেপুটি স্পিকার জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশকে সমর্থন ব্রাজিলের নাগরিক জীবনমান সহনীয় করতে সরকারের অগ্রগতি সন্তোষজনক নয়: চরমোনাই পীর করোনার মতো এখন নকলেরও নানা ভেরিয়েন্ট হয়েছে : শিক্ষামন্ত্রী হজ মৌসুমকে সামনে রেখে নতুন বিধিনিষেধ জারি করেছে সৌদি আরব সরকার জাপানকে বাংলাদেশে মোটরগাড়ি নির্মাণের উদ্যোগ নেওয়ার আহ্বান শিল্পমন্ত্রীর যথার্থ তথ্য পেলে অপতথ্য কমে আসবে: পরিকল্পনা প্রতিমন্ত্রী বরিশালে অবৈধ মজুদের দায়ে দুই জ্বালানি বিক্রেতাকে জরিমানা ৮০ কোটি মানুষ কর্মসংস্থান হারাবে: বিশ্বব্যাংক প্রেসিডেন্ট বাজেটে দেশের ব্যবসায়ীদের ওপর কোনো খড়গ নামবে না : বাণিজ্যম

বিসিসিআইয়ের দায়িত্ব ছাড়া নিয়ে মুখ খুললেন সৌরভ গাঙ্গুলী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২
  • ৪৬ Time View

বিজেপিতে যোগ দিতে অস্বীকৃতি জানানোয় বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের সভাপতির পদ হারাচ্ছেন কিংবদন্তী ক্রিকেটার সৌরভ গাঙ্গুলী ভারতীয় গণমাধ্যমের এমন অভিযোগে টালমাটাল দেশটির ক্রিকেটাঙ্গন। গোটা বিষয়ে এতোদিন মুখে কুলুপ এঁটে ছিলেন ‘প্রিন্স অফ কলকাতা’।
অবশেষে নিরবতা ভেঙে মুখ খুলেছেন সৌরভ গাঙ্গুলী। ভারতীয় ক্রিকেট বোর্ড সভাপতি পদ থেকে যখন বিদায় নিশ্চিত, তখন নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতীয় সাবেক অধিনায়ক।
তার পরিবর্তে আরেক সাবেক ও ১৯৮৩ সালে বিশ্বকাপ জয়ী ক্রিকেটার রজার বিনি হতে যাচ্ছেন বিসিসিআই সভাপতি। কলকাতায় একটি বেসরকারী ব্যাংকের অনুষ্ঠানে যোগ দিয়ে অভিমানের কথা বলেন সৌরভ। বলেন সারা জীবন তো আর সভাপতি পদে থাকা যাবে না।
Google News Channel24 অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
স্থানীয় সংবাদ মাধ্যম বলছে রাজনীতি শিকার এই সাবেক ক্রিকেটার। সৌরভ থাকতে চেয়েছিলেন বিসিসিআই সভাপতি হিসেবে। আক্ষেপের পাশাপাশি তার সময়কালে ভারত ক্রিকেটের সাফল্যও তুলে ধরেন সৌরভ গাঙ্গুলী। আইসিসির সভাপতি হওয়ার ইচ্ছের কথা জানালেও সেখানেও তার সম্ভাবনা নেই।
ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি বলেন, সভাপতি হিসেবে দারুণ কিছু মুহূর্ত রয়েছে। কেউ সারা জীবন খেলে না। আবার একইভাবে কেউ সারাজীবন সভাপতি হিসেবে কাজ চালিয়ে যেতে পারে না। এরপর আরও বড় মঞ্চে নিজেকে অন্য ভূমিকায় দেখবো বলেই বিশ্বাস করি। জীবনে উন্নতি করতে হলে ধৈর্য্য ধরে এগুতে হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ