1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
এবার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ২ দিনের রিমান্ডে দিলীপ আগরওয়ালা বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সম্পর্ক অত্যন্ত ইতিবাচক: স্পিকার ২ শতাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ আসেনি কর্মসৃজন প্রকল্পের তহবিল, ‘কামলার হাটে’ মিলছে না কাজও সার্কাস ও যাত্রায় অশ্লীলতার অভিযোগে সোনামুখী মেলা বন্ধ ক্ষমা চাইলেন ‘বাংলাদেশ থাকবে না’ বলা সেই ভারতীয় সাংবাদিক ঢাকায় শুরু হলো আন্তর্জাতিক কৃষি প্রযুক্তি মেলা মোংলা অর্থনৈতিক অঞ্চল উন্নয়নে চীনের সঙ্গে সমঝোতা সই ডেমোক্র্যাটদের বড় জয়ে চাঙা শেয়ারবাজার ইসলামী ব্যাংকের অনুমোদিত মূলধন বাড়িয়ে ১০ হাজার কোটি টাকা করার সিদ্ধান্ত

মাহমুদুল্লাহকে টপকে সর্বোচ্চ রানের মালিক সাকিব

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ অক্টোবর, ২০২২
  • ৭২ Time View

টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ম্যাচের মালিক হলেন অধিনায়ক সাকিব আল হাসান।
আজ বুধবার ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের পঞ্চম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ৪৪ বলে ৭০ রানের ইনিংস খেলে বাংলাদেশের পক্ষে এই ফরম্যাটে সর্বোচ্চ রানের মালিক হয়ে যান সাকিব। ফলে পেছনে পড়ে যান সাবেক অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ।
১০৩ ম্যাচের ১০২ ইনিংসে সাকিবের রান এখন ২১৩১। ১২১ ম্যাচের ১১৩ ইনিংসে ২১২২ রান মাহমুদুল্লাহর। সাকিবের ১১টি ও মাহমুদুল্লাহর ৬টি হাফ-সেঞ্চুরি আছে।

নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে নামার আগে সাকিবের রান ছিল ২০৬১ রান। মাহমুদুল্লাহকে টপকাতে ৬২ রান দরকার ছিল সাকিবের।
নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ইনিংসের ১৭তম ওভারের চতুর্থ বলে বাউন্ডারি মেরে ৬২ রানে পৌছে দেশের পক্ষে সর্বোচ্চ রানের মালিক হন সাকিব।শেষ পর্যন্ত ৮টি চার ও ১টি ছক্কায় ৪৪ বলে ৭০ রান করেন সাকিব।
বাংলাদেশের পক্ষে টি-টোয়েন্টিতে তৃতীয় সর্বোচ্চ রান সাবেক ক্রিকেটার তামিম ইকবালের। ৭৪ ম্যাচের ৭৪ ইনিংসে ১৭০১ রান করেছেন তামিম। ১টি সেঞ্চুরি ও ৭টি হাফ-সেঞ্চুরি আছে তামিমের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ