1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ

বঙ্গবন্ধুর সমাধিতে ট্যুরিস্ট পুলিশ প্রধানের শ্রদ্ধা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২
  • ৫২ Time View

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন সদ্য পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক ও ট্যুরিস্ট পুলিশের প্রধান হাবিবুর রহমান।
আজ মঙ্গলবার সকালে তিনি জাতির পিতার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে তিনি পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধুসহ মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদের রূহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন।
এ সময় গোপালগঞ্জের পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, পিরোজপুরের পুলিশ সুপার মো. সাঈদুর রহমান, গোপালগঞ্জ সিআইডির এএসপি মো. মিজানুর রহমান, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবুল বাশার খায়ের, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ফোরকান বিশ্বাসসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হাবিবুর রহমান পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।
উল্লেখ, ঢাকা রেঞ্জের উপপুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) হাবিবুর রহমান গত ১০ অক্টোবর অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (চলতি দায়িত্ব) পদে পদোন্নতি পেয়েছেন। একই সঙ্গে তাকে ট্যুরিস্ট পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ