1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
জনগণের জানমালের নিরাপত্তায় সবাইকে সজাগ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর ৭ নভেম্বর জাতীয় পতাকা উত্তোলনে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশ বাংলাদেশের সঙ্গে কৌশলগত সহযোগিতা বাড়াতে চায় আলজেরিয়া তিন মাসের বকেয়াসহ নতুন পে-স্কেলে বেতন পেলেন সরকারি কর্মকর্তা–কর্মচারীরা নীতিগত বিচ্যুতির অভিযোগ এনে এনসিপি নেতার পদত্যাগ ছেলের এইচএসসি পাসের পর পদ হারালেন জেলা ছাত্রদলের সভাপতি মধ্যরাতে দীপিকার বাড়িতে ভৌতিক কাণ্ড, রহস্য জানালেন অভিনেত্রী শততম সিনেমা ও রাজ্জাকের ‘নায়করাজ’ হয়ে ওঠার নেপথ্য কোটালীপাড়ায় ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে আহত ৯ ভারত পানি না দিলে ভারতীয় পণ্য, করিডর ও ট্রানজিট বন্ধ করতে হবে: নাহিদ ইসলাম

ঈদে মিলাদুন্নবী উপল‌ক্ষে রাজধানীতে জশনে জুলুস

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ অক্টোবর, ২০২২
  • ৫৮ Time View

হিজরি ১২ রবিউল আউয়াল আজ। ৫৭০ খ্রিষ্টাব্দের এদিনে মানবজাতির জন্য রহমত হিসেবে মহানবী হজরত মুহাম্মদ (সা.) দুনিয়ায় আসেন। এ উপলক্ষে রাজধানীতে জশনে জুলুসের আয়োজন করা হয়েছে।
প্রতিবছরের মতো এবারও রোববার (৯ অক্টোবর) সকাল ১০টার দিকে রাজধানীর রমনা এলাকা থেকে আন্জুমানে রহমানিয়া মইনিয়া মাইজভান্ডারির পক্ষ থেকে একটি বিশাল শোভাযাত্রা বের করা হয়। এতে হাজারো মানুষ অংশগ্রহণ করেন।
মিছিলটি সোহরাওয়ার্দী উদ্যান থেকে বের হয়ে শাহবাগ এলাকা ঘুরে আবার সোহরাওয়ার্দী উদ্যান গিয়ে শেষ হয়।
এই জুলুসে হাজার হাজার আশেকে রাসুল কালেমা তাইয়েবাখচিত পতাকা নিয়ে অংশ নেন। কিছুক্ষণ পর সোহরাওয়ার্দী উদ্যানে ঈদে মিলাদুন্নবী মাহ‌ফিল অনুষ্ঠিত হবে।
১২ রবিউল আউয়াল পৃথিবীর বুকে আল্লাহর রহমত হিসেবে আবির্ভূত হন আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.)। তিনি সমগ্র বিশ্ববাসীর জন্য সর্বোত্তম আদর্শের শিক্ষাদাতা হিসেবে আবির্ভূত হয়ে তার সুন্দরতম আদর্শের মাধ্যমে পৃথিবীতে শান্তি-সৌহার্দ, সাম্য-মানবতা প্রতিষ্ঠা করেন।
মাহফিল শেষে দেশ-জাতির উন্নতি, সমৃদ্ধি কামনায় মোনাজাত করেন রাহনুমায়ে শরিয়ত ও তরিকত আল্লামা পির সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ মাদ্দাজিল্লুহুল আলী।
রিসালাতের দায়িত্ব পালন শেষে ৬৩ বছর বয়সে ৬৩২ খ্রিষ্টাব্দে ১১ হিজরির ঠিক এদিনেই তিনি দুনিয়া থেকে বিদায় নেন। দিনটি মুসলিম উম্মাহর কাছে বিশেষ গুরুত্ব বহন করে। বাংলাদেশে দিনটি সরকারিভাবে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) হিসেবে পালিত হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ