1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
শাহবাগে পুলিশের হামলায় গুরুতর আহত এমপি প্রার্থী আন্দোলরতদের ছত্রভঙ্গ করতে আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়নি : ডিএমপি ‘এটি একটি ভালো সূচনা’—যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক শেষে ইরানি পররাষ্ট্রমন্ত্রী ‘মেইড ইন বাংলাদেশ’ প্রতিরক্ষা শিল্প গড়ে তোলার ঘোষণা বিএনপির ইশতেহারে কক্সবাজারে ব্লু-ইকোনমি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে : সালাহউদ্দিন আহমদ শাহবাগ ও ঢাবি স্টেশনে থামছে না মেট্রো ট্রেন স্পর্শকাতর বিষয়ে কথা বলা ঠিক হবে না: বুবলী প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে বসে পড়লেন সরকারি কর্মচারীরা ধর্মনিরপেক্ষতা নয়, সব ধর্ম ও বিশ্বাসের মানুষের সমান অধিকার চায় বিএনপি আর্থিক নিয়ম ভাঙার শাস্তি মুখে লেস্টার সিটি

ফিরছেন সাকিব, ঘুরে দাঁড়াতে পারবে বাংলাদেশ?

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ অক্টোবর, ২০২২
  • ৩৫ Time View

ভ্রমণ ক্লান্তির কারণে পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে খেলতে পারেননি। তবে এবার আর মাঠে নামতে বাধা নেই সাকিব আল হাসানের। কিউই অধিনায়ক কেনে উইলিয়ামসনের সঙ্গে আজ ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে টস করতে নামবেন সাকিবই।

দলে অধিনায়কের প্রত্যাবর্তন। এমনিতেই সেরা ক্রিকেটার সাকিব। সে সঙ্গে দলের নেতৃত্বেও রয়েছেন। সব মিলিয়ে তার ফেরার সঙ্গে সঙ্গে দলের অন্য ক্রিকেটারদের মানসিকতায়ও পরিবর্তন আসার কথা। সেই পরিবর্তন কী সত্যিই আসবে? ত্রিদেশীয় সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে কী সত্যিই ঘুরে দাঁড়াতে পারবে বাংলাদেশ?

টি-টোয়েন্টিতে শেষবার নেতৃত্ব পাওয়ার পর আজ এ নিয়ে তৃতীয়বার টস করতে নামবেন সাকিব। যদিও তার নেতৃত্বে ফেরার পর বাংলাদেশ ৯ম টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামছে। এই পরিসংখ্যানই বলে দেয়, কতটা অনুপস্থিত একটা দলের অধিনায়ক। বিশ্বের আর কোনো দলে, আর কোনো অধিনায়কের বেলায় এমনটা ঘটার কোনো নজির নেই।

সাকিব আল হাসান যেন একজন অতিথি। মন চাইলে খেলেন, মন চাইলে খেলেন না। দয়া করে যেন তিনি বাংলাদেশ দলের জার্সিটা গায়ে জড়ান। তাতেই যেন একেবারে ধন্য হয়ে যায় এ দেশের ক্রিকেট। অথচ, বিদেশের মাটিতে যে কোনো ধরনের ফ্রাঞ্চাইজি লিগ হলেই হলো, ডাক পড়লে সবার আগে সেখানে হাজির সাকিব আল হাসান।

আগেরদিনই পাকিস্তানের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলেছে নিউজিল্যান্ড। এই ম্যাচে কিউরা বাধা পড়েছে ১৪৭ রানে। বাংলাদেশ দলেরও টি-টোয়েন্টিতে গড় স্কোর তেমনই। স্বাগতিকদের এই রানের মধ্যে আজ বেধে রাখতে পারলে হয়তো জয় সম্ভব। কারণ, বাংলাদেশ যে ক’টি ম্যাচে টি-টোয়েন্টিতে জয় পেয়েছে, সেগুলো এ ধরনের স্কোর দিয়েই।

যদিও এই একটি দিক ছাড়া বাংলাদেশের পক্ষে আর কোনো কিছুই কথা বলবে না। সব বলবে নিউজিল্যান্ডের পক্ষে। সুতরাং, বাংলাদেশ দলের ঘুরে দাঁড়ানো কঠিনই হবে আজ। তবুও যদি নিজেদের খোলস ছেড়ে বেরিয়ে এসে খেলতে পারে তারা!

কিন্তু সে সবের ছিটেফোটা টি-টোয়েন্টিতে বাংলাদেশ দলে দেখাই যায় না। ‘ইন্টেন্ট’ থেকে ‘ইমপ্যাক্টে’র চর্চায় মেতে আছেন বাংলাদেশ দলের থিংকট্যাঙ্করা। কিন্তু মাঠের খেলায় তার ছিটেফোটাও নেই। যে দলের অধিনায়কেরই ঠিক নেই, যে দলের অধিনায়কের দলের অন্য ক্রিকেটারদের সঙ্গে একটা বন্ধন গড়ে তোলার তাগিদ অনুভব করে না, সে দলের ইম্প্যাক্টফুল খেলোয়াড় তৈরি হবে কিভাবে?

অথচ, থিঙ্কট্যাঙ্করাই সেই সুযোগ দিয়ে বসে আছেন। যেন সাকিবের দয়ায় তারা টিকে আছেন। যেন বাধ্য হয়েই অধিনায়ক করতে হয়েছে তাকে।

তবুও, পারফরমার সাকিব অন্য। মাঠে নেমে পারফর্ম করে যদি দলকে জেতাতে পারেন, সবাই তার অতীত ভুলে যাবে। তিনি কী করেছেন, কী করেননি- সব ভুলে যাবে মানুষ। এখন অপেক্ষা শুধু সাকিবের জ্বলে ওঠার সঙ্গে দলেরও ঘুরে দাঁড়ানো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ