1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
ইন্টার মায়ামির প্রধান কোচের পদ থেকে হাভিয়ের মাচেরানোর আকস্মিক পদত্যাগ চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনাল: বায়ার্নের বিপক্ষে রিয়াল মাদ্রিদের ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা দেখছেন লুইস ফিগো বাংলা নববর্ষে দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু তাপপ্রবাহ অব্যাহত, বিস্তারের আশঙ্কা ‘প্রেশার কুকার’ চলচ্চিত্রে শহুরে নারীদের জীবনসংগ্রাম ও সামাজিক চাপের চিত্রায়ণ ইরান যুদ্ধ প্রায় শেষের পথে: ট্রাম্প ভারতে তাপবিদ্যুৎ কেন্দ্রে বিস্ফোরণ, নিহত ১১ দ্বিতীয় দফার আলোচনাতেও মার্কিন দলের নেতৃত্বে থাকছেন জেডি ভ্যান্স আমি যুদ্ধের বিরুদ্ধে জোরালোভাবে কথা বলেই যাব: পোপ লিও ইসরাইলের ১৩ স্থাপনায় হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলা বিরোধী দলের ওপর স্বৈরাচারের ভূত আছর করেছে : প্রধানমন্ত্রী

ভুটানের বিপক্ষে ২-০ গোলে জয় পেল বাংলাদেশ

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ অক্টোবর, ২০২২
  • ৩৭ Time View

সিঙ্গাপুরের বিপক্ষে জিতলেও সে ম্যাচে বাংলাদেশের কেউ গোলের দেখা পায়নি। আত্মঘাতী গোলে জিতেছিল বাংলাদেশ। তাই বড় জয়ের আশায় ভুটানের বিপক্ষে গোছানো ফুটবল খেলে শুরুতেই গোলের দেখা পায় বাংলাদেশ। এরপরেই পথ হারায় স্বাগতিকরা।
মাঝ মাঠের দখল নিয়ে ম্যাচে ফেরার চেষ্টা করে ভুটান। অবশ্য দ্বিতীয়ার্ধে সহজ সুযোগ নষ্ট করায় সমতায় ফিরতে পারেনি তারা। সুযোগ আসে বাংলাদেশের সামনে, সেই সুযোগ কাজে লাগিয়ে ব্যবধান বাড়িয়ে নেয় পল স্মলির দল। টানা দুই জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন বাঁচিয়ে রাখল বাংলাদেশ।
শুক্রবার (৭ অক্টোবর) কমলাপুর শহীদ বীরশ্রেষ্ঠ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইয়ে ‘ই’ গ্রুপে ভুটানকে ২-০ গোলে হারায় বাংলাদেশ। গোল করেছেন নাজিম উদ্দিন ও হিমেল।
আজ দিনের প্রথম ম্যাচে সিঙ্গাপুরকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে ইয়েমেন। দুই ম্যাচে ১৪ গোল করে বাংলাদেশকে শেষ ম্যাচে বেশ কঠিন চ্যালেঞ্জই দিয়ে রাখল মধ্যপ্রাচ্যের দেশটি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ