1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় হচ্ছে সমন্বিত নীতিমালা গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমদ রাষ্ট্রপতি হতেন : হামিদুর আযাদ সরকারি বেতন ১০০% বাড়ানোর সুপারিশ, দুই বছরে বাস্তবায়নের প্রস্তাব বিটিআরসির নতুন ডিজি হলেন মনিরুজ্জামান তারেক রহমানের ‘ট্রিলিয়ন ডলার’ ভিশনে বিশ্বাসী মার্কিন ব্যবসায়ীরা : অতুল কেশপ ‘অনেক কিছুই আমার কাছে আছে, সময়মতো প্রকাশ্যে আনব’ মন্ত্রিত্ব ও দলীয় পদ ছাড়লেন মির্জা ফখরুল ১৬ আগস্ট ‘জাতীয় মৎস্য পক্ষ’ শুরু, ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে স্বর্ণপদক ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে আজ প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রধানের সাক্ষাৎ

অ্যান্টিবায়োটিকের অপব্যবহার বন্ধে আইন হচ্ছে : স্বাস্থ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২
  • ৫৪ Time View

অ্যান্টিবায়োটিকের অপব্যবহার বন্ধে নতুন আইন হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেন, আইন অনুযায়ী ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ফার্মেসি অ্যান্টিবায়োটিক ওষুধ বিক্রি করতে পারবে না। যদি কেউ বিক্রি করে, তাহলে আইন অনুযায়ী তার লাইসেন্স বাতিল হবে।

আজ মঙ্গলবার (৪ অক্টোবর) দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘অ্যান্টিবায়োটিকের যত্রতত্র ব্যবহার রোধে করণীয়’ শীর্ষক মিডিয়া ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ঔষধ আইন-২০২২ প্রণয়ন শেষ পর্যায়ে আছে। শিগগিরই অনুমোদনের জন্য সংসদে তোলা হবে। এরপরই অ্যান্টিবায়োটিক নিয়ন্ত্রণে আইন হবে।

ডেঙ্গু প্রসঙ্গে মন্ত্রী বলেন, হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। এডিস মশার লার্ভা নির্মূলে জনগণের সচেতনার পাশাপাশি সিটি করপোরেশন ও পৌরসভাকে আরও তৎপর হওয়ার আহ্বান জানান মন্ত্রী।

জাহিদ মালেক বলেন, দেখা গেছে যত্রতত্র অ্যান্টিবায়োটিক ব্যবহারের কারণে পৃথিবীতে বছরে প্রায় ১৫ লাখ লোক মারা যায়। বাংলাদেশেও অ্যান্টিবায়োটিকের যত্রতত্র ব্যবহারে অসংখ্য রোগে এখন আর ওষুধ কার্যকর হয় না। পরে তাদেরকে সুস্থ করতে হলে একটি কঠিন অবস্থার মুখোমুখি হতে হয়। যেখানে অল্প চিকিৎসাতেই রোগ ভালো হয়ে যেত, সর্বোচ্চ চিকিৎসার মাধ্যমে এখন রোগ ভালো করা যাচ্ছে না। এমনকি ফলে অসংখ্য লোকই অকালে মৃত্যুবরণ করছে।

তিনি আরও বলেন, আমরা বাংলাদেশের মানুষকে স্বাস্থ্য সেবা সেবা দেওয়ার জন্য সচেষ্ট। আমরা করোনা প্যানডেমিক সফলতার সঙ্গে মোকাবিলা করেছি। এবং বাংলাদেশের প্রায় ৯৮ শতাংশ মানুষকে টিকা দিতে সক্ষম হয়েছি। কোভিড সংক্রমণ থেকে দেশ এখন অনেকটাই সুরক্ষিত। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে শুরু করে বিভিন্ন সংস্থা আমাদের প্রশংসা করে। আমরা এখন মনযোগী হয়েছি আমাদের স্বাস্থ্যসেবার মানোন্নয়নের দিকে। আপনারা জানেন স্বাস্থ্য সেবার মানোন্নয়নের জন্য ভালো হাসপাতাল প্রয়োজন। একইসঙ্গে ভালো ওষুধ, ভালো চিকিৎসক এবং ভালো খাদ্যের প্রয়োজন। এগুলো আমাদের স্বাস্থ্যসেবার গুরুত্বপূর্ণ বিষয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ