1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় হচ্ছে সমন্বিত নীতিমালা গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমদ রাষ্ট্রপতি হতেন : হামিদুর আযাদ সরকারি বেতন ১০০% বাড়ানোর সুপারিশ, দুই বছরে বাস্তবায়নের প্রস্তাব বিটিআরসির নতুন ডিজি হলেন মনিরুজ্জামান তারেক রহমানের ‘ট্রিলিয়ন ডলার’ ভিশনে বিশ্বাসী মার্কিন ব্যবসায়ীরা : অতুল কেশপ ‘অনেক কিছুই আমার কাছে আছে, সময়মতো প্রকাশ্যে আনব’ মন্ত্রিত্ব ও দলীয় পদ ছাড়লেন মির্জা ফখরুল ১৬ আগস্ট ‘জাতীয় মৎস্য পক্ষ’ শুরু, ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে স্বর্ণপদক ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে আজ প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রধানের সাক্ষাৎ

ঢাকার পথে লন্ডনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ অক্টোবর, ২০২২
  • ৪৮ Time View

প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে দেশে ফেরার পথে লন্ডনের স্টানস্টেড বিমানবন্দরে পৌঁছেছেন।

লন্ডনে বাংলাদেশ হাই কমিশন থেকে পাঠানো আজ সোমবার এক বার্তায় জানানো হয়েছে, ঢাকা ফেরার পথে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী একটি ভাড়া করা ফ্লাইট সংক্ষিপ্ত যাত্রা বিরতির জন্য স্থানীয় সময় আজ সকাল ৭টা ৩০ মিনিটে লন্ডনের স্টানস্টেড বিমানবন্দরে অবতরণ করেছে।

এ সময় বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম।

এর আগে, শেখ হাসিনা যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র তার ১৮ দিনের রাষ্ট্রীয় সফর শেষে স্থানীয় সময় রোববার সন্ধ্যা প্রায় ৬টা ৩০ মিনিটে ওয়াশিংটন ডিসি ত্যাগ করেন।

এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মাদ ইমরান ও জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মুহাম্মাদ আব্দুল মুহিত বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।

এর আগে শেখ হাসিনা ১৫ সেপ্টেম্বর এক রাষ্ট্রীয় সফরে লন্ডন যান। সেখানে তিনি রানী দ্বিতীয় এলিজাবেথের রাষ্ট্রীয় অন্ত্যেষ্ঠিক্রিয়ায় এবং রাজা তৃতীয় চার্লস তার সিংহাসনে আরোহন উপলক্ষে আয়োজিত সংবর্ধনাতে ও অংশ গ্রহণ করেন।

১৯ সেপ্টেম্বর, তিনি নিউইয়র্কের উদ্দেশে লন্ডন ত্যাগ করেন। যুক্তরাষ্ট্রে অবস্থানকালে, প্রধানমন্ত্রী ২৩ সেপ্টেম্বর জাতিসংঘ সারাধণ পরিষদের (ইউএনজিএ) ৭৭তম অধিবেশনে ভাষণ দেন এবং এর ফাঁকে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
খবর বাসস

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ