1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় হচ্ছে সমন্বিত নীতিমালা গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমদ রাষ্ট্রপতি হতেন : হামিদুর আযাদ সরকারি বেতন ১০০% বাড়ানোর সুপারিশ, দুই বছরে বাস্তবায়নের প্রস্তাব বিটিআরসির নতুন ডিজি হলেন মনিরুজ্জামান তারেক রহমানের ‘ট্রিলিয়ন ডলার’ ভিশনে বিশ্বাসী মার্কিন ব্যবসায়ীরা : অতুল কেশপ ‘অনেক কিছুই আমার কাছে আছে, সময়মতো প্রকাশ্যে আনব’ মন্ত্রিত্ব ও দলীয় পদ ছাড়লেন মির্জা ফখরুল ১৬ আগস্ট ‘জাতীয় মৎস্য পক্ষ’ শুরু, ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে স্বর্ণপদক ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে আজ প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রধানের সাক্ষাৎ

ভবিষ্যৎ প্রজন্মের বিকাশে খেলার মাঠের বিকল্প নেই: মেয়র আতিক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২
  • ৫৫ Time View

ভবিষ্যৎ প্রজন্মের বিকাশের জন্য খেলার মাঠের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

বৃহস্পতিবার সকালে মিরপুর-১১ এর প্যারিস রোড সংলগ্ন মাঠ উদ্ধার করে এ কথা বলেন তিনি।

বৃহস্পতিবার সকালে মিরপুর ১১ এর প্যারিস রোড সংলগ্ন খেলার মাঠ পুনঃরুদ্ধারের দাবিতে কয়েকটি স্কুল,কলেজ, মাদ্রাসার শিক্ষার্থীরাসহ স্থানীয় জনতা মাঠে সমবেত হয়ে অনশন করে। সেখানে উপস্থিত হয়ে মেয়র দখলকৃত মাঠকে উদ্ধার করে খেলার মাঠ হিসেবে ঘোষণা দেন।

মেয়র আতিকুল ইসলাম ব‌লেন, ‘সুস্থ সমাজ গড়তে হলে অবশ্যই আমাদের উন্মুক্ত স্থান রাখতে হবে। পাবলিক স্পেস রাখতে হবে। ঢাকা শহরে কিন্তু পাবলিক স্পেস নেই। সব দখল হয়ে যাচ্ছে। যেগুলো ছিল সেগুলো ফিরিয়ে আনার জন্য আমরা চেষ্টা করছি।’

মেয়র ব‌লেন, ‘এই মাঠটিতে এখনো খেলার জায়গা আছে। এখানে এই মাঠ দখলে এভাবে যে পাঁয়তারা হচ্ছে এটা আমি শুনেছি এবং আমার কাছে ম্যাসেজও আছে।’

তিনি বলেন, ‘আমাদেরকে দেখতে হবে আগামীর ভবিষ্যৎ যে শিশুরা আছে তাদের কী অবস্থা। আমার কাউন্সিলর আমাকে বারবার বলছে এই ওয়ার্ডের কথা। ওয়ার্ল্ডের কাউন্সিলররা বলছে, এখানে আমরা চেষ্টা করছি, মেয়র মহোদয় আপনারা একটু আসুন।’

মেয়র আতিক বলেন, ‘আমাদের আগামীর ভবিষ্যৎকে যদি গড়তে হয়, সুস্থ সমাজ, সুস্থ ওয়ার্ড, সুস্থ শহর গড়তে গেলে আমাদের খেলার মাঠের কোনো বিকল্প নেই। আমাদের আজকের পরিকল্পনা হচ্ছে আমি আজকেই এখনই কাজ শুরু করে মাঠটা পরিষ্কার করব।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ