1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় হচ্ছে সমন্বিত নীতিমালা গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমদ রাষ্ট্রপতি হতেন : হামিদুর আযাদ সরকারি বেতন ১০০% বাড়ানোর সুপারিশ, দুই বছরে বাস্তবায়নের প্রস্তাব বিটিআরসির নতুন ডিজি হলেন মনিরুজ্জামান তারেক রহমানের ‘ট্রিলিয়ন ডলার’ ভিশনে বিশ্বাসী মার্কিন ব্যবসায়ীরা : অতুল কেশপ ‘অনেক কিছুই আমার কাছে আছে, সময়মতো প্রকাশ্যে আনব’ মন্ত্রিত্ব ও দলীয় পদ ছাড়লেন মির্জা ফখরুল ১৬ আগস্ট ‘জাতীয় মৎস্য পক্ষ’ শুরু, ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে স্বর্ণপদক ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে আজ প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রধানের সাক্ষাৎ

হাসপাতালে নাসিম শাহ, বিপাকে পাকিস্তান

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২
  • ৭১ Time View

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন পাকিস্তানের পেসার নাসিম শাহ। এর ফলে আজ বুধবার ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের পঞ্চম ম্যাচে খেলতে পারবেন না তিনি।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) পক্ষ থেকে জানানো হয়েছে নাসিম শাহ ভাইরাল ইনফেকশনে আক্রান্ত হয়েছেন। ইংল্যান্ডের বিপক্ষের সিরিজের পঞ্চম ম্যাচে তার খেলার কথা ছিল। কিন্তু ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগে তার শারীরিক অবস্থার অবনতি হলে জরুরিভিত্তিতে হাসপাতালে ভর্তি করতে হয়।

এ বিষয়ে পিসিবি এক বার্তায় জানিয়েছে, ভাইরাল ইনফেকশনের কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে বর্তমানে সে ভালোবোধ করছে। ইংল্যান্ডের বিপক্ষের আজকের ম্যাচে তার খেলার সম্ভাবনা নেই। সিরিজের বাকি ম্যাচগুলোতে খেলতে পারবেন কিনা সেটা পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে।

জানা গেছে, করাচি শহরে মশার উপদ্রব বেশি এবং মশাবাহিত রোগ বাড়ছে। সে কারণে হাসপাতালে নিয়ে তার ডেঙ্গু টেস্ট করা হয়েছে।

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে খেলেছিলেন নাসিম। এরপর পরবর্তী তিন ম্যাচে আর তাকে খেলানো হয়নি। জুলাইতে শাহীন আফ্রিদি ইনজুরিতে পড়ায় পাকিস্তানের পেস আক্রমণে নেতৃত্বে দিচ্ছিলেন নাসিম। অবশ্য পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে শাহীন ও নাসিম দুজনেই আছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ