1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
জাতীয় নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে মাগুরায় কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত রাজধানীতে ৩ দিনব্যাপী লাইট ইঞ্জিনিয়ারিং এক্সপো উদ্বোধন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ডিএমপির হটলাইন নম্বর চালু ইডিসিএলের এমডি সামাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা সাবেক ঢাকা মহানগর আদালতের পিপি আব্দুল্লাহ আবুর দেশত্যাগে নিষেধাজ্ঞা মাদকমুক্ত সমাজ গড়ে তুলবো: ঝালকাঠি ২ আসনের বিএনপি প্রার্থী ইলেন ভূট্টো ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় ২ জন নিহত : কর্তৃপক্ষ বিএনপি নারীর সম্মান, অধিকার ও ক্ষমতায়নে বিশ্বাসী : সেলিমা রহমান প্রথম গ্র্যামি পাওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ দালাই লামার নির্বাচিত হলে ক্রীড়াঙ্গন নিয়ে বড় পরিকল্পনা বাস্তবায়ন করবে বিএনপি : আমীর খসরু

বৈশ্বিক সংকটে মিথ্যাচার করে ফায়দা নিতে চায় বিএনপি : কাদের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২
  • ৪৫ Time View

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘সংকট শুধু বাংলাদেশের একার নয়, পুরো বিশ্বের। বিএনপি এনিয়ে রাজনৈতিক ফায়দা লুটতে মিথ্যাচার করছে।’

মঙ্গলবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে যুবলীগ আয়োজিত আলোচনা সভায় একথা বলেন তিনি।

বিএনপি নেতাদের প্রতি প্রশ্ন রেখে ওবায়দুল কাদের বলেন, ‘রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সারাবিশ্বে জ্বালানি তেল ও বিদ্যুৎ সংকট, কিন্তু আজ বিএনপি ক্ষমতায় থাকলে দেশের কি হতো? দেশ কি ভালো থাকতো?’

‘পঁচাত্তরের পরে বাংলাদেশে সবচেয়ে সৎ, যোগ্য ও সাহসী নেতার নাম শেখ হাসিনা’ উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা নিজের ভাগ্য ও সুখের জন্য রাজনীতি করেন না। শেখ হাসিনা রাজনীতি করেন মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য, পিতা বঙ্গবন্ধু মুজিবের স্বপ্ন বাস্তবায়নের জন্য। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন কাজ করে এদেশে এগিয়ে নিয়ে যাচ্ছেন শেখ হাসিনা। আওয়ামী লীগ বঙ্গবন্ধু শেখ হাসিনা ছাড়া বাংলাদেশের মানুষের জন্য কেউ কাজ করেনি। যারা মানুষের ভালো চায় না, তারাই শেখ হাসিনার নেতৃত্বের উন্নয়ন দেখে ঈর্ষান্বিত হয়।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগ জনগণের দল, জনমানুষের জন্য কাজ করে যাচ্ছে। দেশের মধ্যে সন্ত্রাসী কর্মকাণ্ড করলে কাউকে ছাড় দেওয়া হবে না। আওয়ামী যুবলীগকে মানুষের পাশে দাঁড়িয়ে জনগণের জানমাল রক্ষায়, দেশের উন্নয়নে কাজ করতে হবে।’যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল ও সাংবাদিক অজয় দাস গুপ্ত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ