1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় হচ্ছে সমন্বিত নীতিমালা গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমদ রাষ্ট্রপতি হতেন : হামিদুর আযাদ সরকারি বেতন ১০০% বাড়ানোর সুপারিশ, দুই বছরে বাস্তবায়নের প্রস্তাব বিটিআরসির নতুন ডিজি হলেন মনিরুজ্জামান তারেক রহমানের ‘ট্রিলিয়ন ডলার’ ভিশনে বিশ্বাসী মার্কিন ব্যবসায়ীরা : অতুল কেশপ ‘অনেক কিছুই আমার কাছে আছে, সময়মতো প্রকাশ্যে আনব’ মন্ত্রিত্ব ও দলীয় পদ ছাড়লেন মির্জা ফখরুল ১৬ আগস্ট ‘জাতীয় মৎস্য পক্ষ’ শুরু, ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে স্বর্ণপদক ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে আজ প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রধানের সাক্ষাৎ

তরুণ নাট্যনির্মাতা সাখাওয়াৎ মানিক আর নেই

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২
  • ৭২ Time View

তরুণ নাট্যনির্মাতা সাখাওয়াৎ মানিক মারা গেছেন। শনিবার (২৪ সেপ্টেম্বর) আনুমানিক রাত সাড়ে ৮টার দিকে পাবনায় নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

টেলিভিশন নাট্যনির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ডের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সাগর এসব তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, দীর্ঘদিন ধরে হেপাটাইটিস বি রোগে আক্রান্ত ছিলেন মানিক।

পারিবারিক সূত্রে জানা গেছে, আজ (২৫ সেপ্টেম্বর) পাবনার বেড়া থানার পেঁচাকোলা গ্রামে বাদ জোহর তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। সেখাই পারিবারিক গোরস্থানে তার দাফন হবে। চার বোন দুই ভাইয়ের মধ্যে মানিক সবার বড় ছিলেন।

মানিকের মৃত্যু খবর ছড়িয়ে পড়ায় শোক প্রকাশ করেছেন শোবিজ অঙ্গনের তারকারা। নাট্যকার মাসুম রেজা এক ফেসবুক পোস্টে বলেন, ‘আহারে কী ভালো একজন ছেলে! আমি ওকে অনেক ভালোবাসতাম। খুবই মর্মাহত হলাম। মানিক এমন কেন হলো! তোমার আত্মার শান্তি কামনা করছি।’

তার মৃত্যুর খবরে অনেকে বিস্ময় প্রকাশ করেছেন। অভিনেতা মিলন ভট্টাচার্য বলেন, ‘আমি বিশ্বাস করতে পারছি না। আহারে ভাই আমার!’ অভিনেত্রী নাজিয়া হক অর্ষা বলেন, ‘মানতে পারছি না।’ জ্যোতিকা জ্যোতি লিখেছেন, ‘কি!’ নির্মাতা-অভিনেতা ইশতিয়াক আহমেদ রুমেল বলেন, ‘এটা কোনো কথা!’

মানিক নির্মিত উল্লেখযোগ্য কাজগুলো হলো—‘কাঠ গোলাপের সৌরভ’, ‘শেয়ার ফিফটি ফিফটি’, ‘আকাশ গঙ্গা’, ‘মনোবাস’, ‘আই মিস ইউ’, ‘কেন মিছে নক্ষত্রেরা’ প্রভৃতি। একক ও ধারাবাহিক মিলিয়ে শতাধিক নাটক নির্মাণ করেছেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ