1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে তিতাস গ্যাস

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ সেপ্টেম্বর, ২০১২
  • ৮৮ Time View

চলতি সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে অবস্থান করেছে তিতাস গ্যাস কোম্পানির শেয়ার।

চলতি সপ্তাহে এ কোম্পানির ২ কোটি ৬৭ লাখ ৬৬ হাজার ৫০০ ভলিউম শেয়ার বিক্রি হয়েছে। যার বাজার মূল্য ২৩০ কোটি ৫৪ হাজার টাকা।

ডিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর ওয়েবসাইট থেকে জানা যায়, ২০০৮ সালে তালিকাভুক্ত ‘এ’ ক্যাটাগরির এ কোম্পানির শেয়ারের ফেসভ্যালু ১০ টাকা এবং মার্কেট লট ৫০০টিতে।

বৃহস্পতিবার এ কোম্পানির বাজার মূলধন দাঁড়ায় ৮ হাজার ৭ কোটি ৯৮ লাখ ৬৩ হাজার টাকায়। এর অনুমোদিত মূলধন ২ হাজার কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৯৪২ কোটি ১০ লাখ টাকা।

বাজারে এ কোম্পানির মোট ৯৪ কোটি ২১ লাখ ১৬ হাজার ৩০টি শেয়ার রয়েছে। যার মধ্যে সরকারের কাছে ৭৫ শতাংশ, এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে ২৫ শতাংশ শেয়ার রয়েছে।

গত সপ্তাহে ডিএসই’র টার্নওভারের শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ছিল তিতাস গ্যাস। এ কোম্পানির শেয়ার লেনদেন হয় ২৩০ কোটি ৫৪ হাজার টাকা। যা মোট লেনদেনের ৭ দশমিক ৭৪ শতাংশ এবং গত সপ্তাহের লেনেদেনের চেয়ে ১ দশমিক ৯৭ শতাংশ বেশি।

বাংলাদেশ সাবমেরিন কেবল ১৭৬ কোটি ৭৪ লাখ ৪৩ হাজার টাকা। যা মোট লেনদেনের ৫ দশমিক ৯৫ শতাংশ এবং গত সপ্তাহের লেনেদেনের চেয়ে ১২ দশমিক ৬৬ শতাংশ বেশি।

মেঘনা পেট্রোলিয়াম ১২৯ কোটি ৯৯ লাখ ৫৭ হাজার টাকা। যা মোট লেনদেনের ৪ দশমিক ৩৮ শতাংশ এবং গত সপ্তাহের লেনেদেনের চেয়ে ০ দশমিক ৪৭ শতাংশ বেশি।

ইউনিক হোটেল ১০৯ কোটি ৪৬ লাখ ৯৯ হাজার টাকা। যা মোট লেনদেনের ৩ দশমিক ৬৮ শতাংশ এবং গত সপ্তাহের লেনদেনের চেয়ে ৫ দশমিক ৮৭ শতাংশ বেশি।

যমুনা অয়েল ১০৬ কোটি ৮১ লাখ ৩৭ হাজার টাকা। যা মোট লেনদেনের ৩ দশমিক ৬০ শতাংশ এবং গত সপ্তাহের লেনদেনের চেয়ে ০ দশমিক ১১ শতাংশ কম।

আরএন স্পিনিং ৭৯ কোটি ৫৬ লাখ ২ হাজার টাকা। যা মোট লেনদেনের ২ দশমিক ৬৮ শতাংশ এবং গত সপ্তাহের লেনদেনের চেয়ে ০ দশমিক ৩১ শতাংশ কম।

এমআই সিমেন্ট ৭৪ কোটি ৯৫ লাখ ৩২ হাজার টাকা। যা মোট লেনদেনের ২ দশমিক ৫২ শতাংশ এবং গত সপ্তাহের লেনদেনের চেয়ে ৫ দশমিক ৩১ শতাংশ কম।

বেক্সিমকো লি. ৬৬ কোটি ১৮ লাখ ৪ হাজার টাকা। যা মোট লেনদেনের ২ দশমিক ২৩ শতাংশ এবং গত সপ্তাহের লেনদেনের চেয়ে ৪ দশমিক ১৭ শতাংশ কম।

ইউনাইটেড এয়ার ৬৫ কোটি ৪৮ লাখ ৫৭ হাজার টাকা। যা মোট লেনদেনের ২ দশমিক ২০ শতাংশ এবং গত সপ্তাহের লেনদেনের চেয়ে ০ দশমিক ৫৭ শতাংশ কম।

লংকা বাংলা ফিন্যান্স ৬০ কোটি ৯০ লাখ ৫৪ হাজার টাকা। যা মোট লেনদেনের ২ দশমিক ০৫ শতাংশ এবং গত সপ্তাহের লেনেদেনের সমান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ