1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
জাতীয় নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে মাগুরায় কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত রাজধানীতে ৩ দিনব্যাপী লাইট ইঞ্জিনিয়ারিং এক্সপো উদ্বোধন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ডিএমপির হটলাইন নম্বর চালু ইডিসিএলের এমডি সামাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা সাবেক ঢাকা মহানগর আদালতের পিপি আব্দুল্লাহ আবুর দেশত্যাগে নিষেধাজ্ঞা মাদকমুক্ত সমাজ গড়ে তুলবো: ঝালকাঠি ২ আসনের বিএনপি প্রার্থী ইলেন ভূট্টো ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় ২ জন নিহত : কর্তৃপক্ষ বিএনপি নারীর সম্মান, অধিকার ও ক্ষমতায়নে বিশ্বাসী : সেলিমা রহমান প্রথম গ্র্যামি পাওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ দালাই লামার নির্বাচিত হলে ক্রীড়াঙ্গন নিয়ে বড় পরিকল্পনা বাস্তবায়ন করবে বিএনপি : আমীর খসরু

বঙ্গবন্ধুর খুনিদের নিয়ে জিয়া বিএনপি তৈরী করেছে : শাজাহান খান

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২
  • ৪৪ Time View

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী শাজাহান খান এমপি বলেছেন, জেনারেল জিয়া বঙ্গবন্ধুর হত্যাকারীদের মদত দিয়েছেন। বিএনপি একটি খুনির দল। বঙ্গবন্ধুর খুনিদের নিয়ে জেনারেল জিয়া বিএনপি তৈরী করেছে। সেই বিএনপি’র কাছে দেশ নিরাপদ নয়।

তিনি বলেন, বিএনপি ক্ষমতার বা ক্ষমতার বাহিরে যে অবস্থায় থাকুক। তারা মুলত হত্যার রাজনীতি করে।

শাজাহান খান এমপি বলেন, বঙ্গবন্ধু আমাদের অর্থনীতি মুক্তি দিতে পারে নাই। শেখ হাসিনা আমাদের অর্থনীতিকে মুক্তি দিয়েছে। এ দেশের মানুষ শেখ হাসিনার বিকল্প কাউকে রাষ্ট্রীয় ক্ষমতায় চিন্তা করেন না। বিদ্যুতের খুটি চোর তারেক জিয়া ও তার মা খালেদা জিয়ার ডাকে দেশের মানুষ সাড়া দিবে না।

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন শাজাহান খান এমপি।

সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি’র সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহার হোসেন এমপি।

বৃহস্পতিবার বিকালে কালীগঞ্জ করিম উদ্দিন পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক, কেন্দ্রীয় সদস্য হোসনে আরা ডালিয়া, সফুরা বেগম রুমী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান ও সাংগঠনিক সম্পাদক রাকিবুজ্জামান আহমেদ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ