1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
১৮ মাসেই উৎপাদনে যাবে চায়না অর্থনৈতিক অঞ্চলের প্রথম কারখানা: আশিক চৌধুরী শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি তিন স্তরে, নতুন নীতিমালা জারি মালদ্বীপের স্বাধীনতা দিবসের প্যারেডে বিশেষ অতিথি হিসেবে যোগদান পররাষ্ট্রমন্ত্রীর সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী ‘জাতীয় মৎস্য পক্ষ’ উপলক্ষে কিশোরগঞ্জ সফরে যাবেন প্রধানমন্ত্রী সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৪৬০ জনকে গ্রেপ্তার আমিরাতের ভিসা জটিলতার সমাধানের চেষ্টা হচ্ছে : নুরুল হক নুর শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা

আফগানিস্তানকে ৮ উইকেটে হারিয়েছে বাংলাদেশ

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ সেপ্টেম্বর, ২০১২
  • ১১৭ Time View

ত্রিনিদাদ এন্ড টোবাগোর চারজাতি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে জয়ের ধারা অব্যাহত রেখেছে বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় ম্যাচে শুক্রবার তারা আট উইকেটে হারিয়েছে আফগানিস্তানকে।

আফগানিস্তান: ৯৯/৫ (১৫ ওভার)
বাংলাদেশ: ১০০/২ (১৪.২ ওভার)
ফল: বাংলাদেশ ৮ উইকেটে জয়ী

বৈরি আবহাওয়ার কারণে এদিনও পুরো ২০ ওভারের খেলা হয়নি। ম্যাচ ১৫ ওভারে সীমিত করা হলে আগে ব্যাটিংয়ে নেমে আফগানিস্তান পাঁচ উইকেটে ৯৯ রান করে। ওপেনার মোহাম্মদ শাহজাদ ২৫ বলে ২৯, মোহাম্মদ নবী ২০ বলে অপরাজিত ২৬, শফিকুল্লাহ ১৩ বলে ১৫ ও গুলবদিন নায়েব আট বলে ১৪ রান করেন।

বাঁহাতি স্পিনার সাকিব আল হাসান তিন ওভারে ১৩ রান দিয়ে দুটি, আরেক বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক তিন ওভারে ১৯ রানে একটি, ইলিয়াস সানি তিন ওভারে ৯ রান দিয়ে একটি এবং পেসার শফিউল ইসলাম তিন ওভারে ২৭ রান দিয়ে একটি উইকেট নেন। তবে মাশরাফি বিন মুর্তজা তিন ওভারে ৩৩ রান দিলেও কোন উইকেট পাননি।

জবাব বাংলাদেশ দল দুটি উইকেট হারালেও চার বল হাতে রেখে জয় নিশ্চিত করে। মোহাম্মদ আশরাফুল অপরাজিত ৪৭ এবং তামিম ইকবাল ৩৬ রান করেন। জিয়াউর রহমান রানের খাতা খুলতে পারেননি। সাকিব অপরাজিত থাকেন পাঁচ রানে। আফগান বোলার মোহাম্মদ নবী তিন ওভারে ১১ রান দিয়ে নিয়েছেন দুই উইকেট।

৪৪ বলে চারটি চার ও একটি ছয়ের মারে অপরাজিত ৪৭ রান করায় ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন টি-টোয়েন্টির ওপেনার মোহাম্মদ আশরাফুল।

বাংলাদেশ প্রথম ম্যাচে বার্বাডোসকে হারিয়ে প্রতিযোগিতার সূচনা করে। লিগে তারা শেষ ম্যাচ খেলবে আজ (শনিবার) রাতে স্বাগতিক ত্রিনিদাদ এন্ড টোবাগোর বিপক্ষে।

উল্লেখ্য, প্রতিযোগিতায় বিসিবি একাদশ নামে খেলছে জাতীয় ক্রিকেট দল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ