1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় হচ্ছে সমন্বিত নীতিমালা গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমদ রাষ্ট্রপতি হতেন : হামিদুর আযাদ সরকারি বেতন ১০০% বাড়ানোর সুপারিশ, দুই বছরে বাস্তবায়নের প্রস্তাব বিটিআরসির নতুন ডিজি হলেন মনিরুজ্জামান তারেক রহমানের ‘ট্রিলিয়ন ডলার’ ভিশনে বিশ্বাসী মার্কিন ব্যবসায়ীরা : অতুল কেশপ ‘অনেক কিছুই আমার কাছে আছে, সময়মতো প্রকাশ্যে আনব’ মন্ত্রিত্ব ও দলীয় পদ ছাড়লেন মির্জা ফখরুল ১৬ আগস্ট ‘জাতীয় মৎস্য পক্ষ’ শুরু, ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে স্বর্ণপদক ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে আজ প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রধানের সাক্ষাৎ

অবশেষে গোলের দেখা পেলেন রোনালদো

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২
  • ৬৪ Time View

অবশেষে চলতি মৌসুমের প্রথম গোলের দেখা পেলেন ক্রিস্টিয়ানো রোনালদো। সে সঙ্গে ইউরোপা লিগেও প্রথম গোল করেছেন তিনি। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) শেরিফ টিরাস্পোলকে ২-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।

চলমান ইউরোপা লিগে ইউনাইটেডের দ্বিতীয় ম্যাচে গোলের দেখা পান রোনালদো। ডিওগো ডালট বক্সের মধ্যে ফাউলের শিকার হলে ৩৯তম মিনিটে পেনাল্টি থেকে লক্ষ্যভেদ করেন এই পর্তুগিজ সুপারস্টার। ৩৭ বছর বয়সী এই তারকার এটি ছিল ক্লাব ক্যারিয়ারের ৬৯৯তম গোল।

যদিও ইউনাইটেডের প্রথম গোল আসে ম্যাচে ১৭ মিনিটে। শুরুতেই সফকারীদের লিড এনে দেন জ্যাডন সানচো। এই মৌসুমে তৃতীয় গোল করলেন তিনি এবং এমন দিনে, যে দিন বিশ্বকাপের আগে ইংল্যান্ডের শেষ ম্যাচের স্কোয়াডে জায়গা হয়নি তার।

ইউরোপা লিগ হার দিয়েই শুরু করেছিল এরিক টেন হ্যাগের দল। রিয়াল সোসিয়েদাদের কাছে ১-০ গোলে হারে নিজেদের প্রথম ম্যাচ। ‘ই’ গ্রুপে শীর্ষে থাকা লা লিগা দলটির পরেই এখন তাদের অবস্থান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ