1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গু চিকিৎসার জন্য গ্রাহকদের আড়াই কোটি টাকা দিল মেটলাইফ ভুটানের ঘুরে দাঁড়ানোয় সেমিফাইনালে বাংলাদেশ জিডিপির হিসাবে গরমিল: বিগত দিনের পরিসংখ্যান বিকৃতি দূর করতে তিন সংস্কার উদ্যোগ রোজায় যে ১০ পণ্যের মূল্যবৃদ্ধি ঠেকাতে বিশেষ সুবিধা দিল কেন্দ্রীয় ব্যাংক দেবিদ্বারে বিএনপির পাল্টাপাল্টি সভা, এমপির গাড়িবহরে হামলা খুলনায় পিস্তল-গুলিসহ ‘নূর আজিম বাহিনীর’ ৬ সদস্য গ্রেপ্তার তানজিন তিশার বিরুদ্ধে এবার মানহানির মামলা সানায়ার পোল্যান্ডে ‘চরম ডানপন্থি’র নির্বিচার গুলিতে নিহত ৬, আহত ১৬ ২ পেনাল্টি আর ২ আত্মঘাতী গোলে হারল বাংলাদেশ ভুটান-শ্রীলঙ্কার ড্রয়ে সেমি-ফাইনালে বাংলাদেশ

ডেঙ্গু চিকিৎসার জন্য গ্রাহকদের আড়াই কোটি টাকা দিল মেটলাইফ

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ৪ Time View

চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ডেঙ্গু চিকিৎসার বিমা দাবি বাবদ ২ কোটি ৫০ লাখ টাকার বেশি পেয়েছেন মেটলাইফ বাংলাদেশের গ্রাহকেরা। চিকিৎসার খরচ মেটানোর পাশাপাশি পরিবারগুলোর আর্থিক সুরক্ষায়ও ভূমিকা রেখেছে এ অর্থ।

সাধারণত ডেঙ্গু সংক্রমণ হলে আক্রান্ত ব্যক্তিকে টানা কয়েক দিন হাসপাতালে ভর্তি থাকতে হয়। এর সঙ্গে যোগ হয় বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা ও ওষুধের আনুষঙ্গিক খরচ, যার জন্য অনেকেরই আগে থেকে কোনো প্রস্তুতি থাকে না। মেটলাইফের কাছ থেকে সময়মতো বিমার টাকা পেয়ে গ্রাহকেরা বড় ধরনের আর্থিক স্বস্তি পেয়েছেন।

এই অর্থ তাঁদের হাসপাতালের খরচ মেটানোর পাশাপাশি পুরোপুরি সুস্থ হয়ে উঠতেও সহায়তা করেছে। বিমা দাবি পরিশোধের এ চিত্র অপ্রত্যাশিত পরিস্থিতি মোকাবিলায় আগাম আর্থিক প্রস্তুতির গুরুত্ব তুলে ধরে। একই সঙ্গে এটি দেখায়, বিমার সুবিধা শুধু মৃত্যুর পর পরিবারের আর্থিক সুরক্ষার মধ্যেই সীমাবদ্ধ নয়, গ্রাহক জীবিত থাকাকালেও চিকিৎসাসহ নানা প্রয়োজনে তা কাজে আসে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ