1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় হচ্ছে সমন্বিত নীতিমালা গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমদ রাষ্ট্রপতি হতেন : হামিদুর আযাদ সরকারি বেতন ১০০% বাড়ানোর সুপারিশ, দুই বছরে বাস্তবায়নের প্রস্তাব বিটিআরসির নতুন ডিজি হলেন মনিরুজ্জামান তারেক রহমানের ‘ট্রিলিয়ন ডলার’ ভিশনে বিশ্বাসী মার্কিন ব্যবসায়ীরা : অতুল কেশপ ‘অনেক কিছুই আমার কাছে আছে, সময়মতো প্রকাশ্যে আনব’ মন্ত্রিত্ব ও দলীয় পদ ছাড়লেন মির্জা ফখরুল ১৬ আগস্ট ‘জাতীয় মৎস্য পক্ষ’ শুরু, ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে স্বর্ণপদক ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে আজ প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রধানের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে দোরাইস্বামীর বিদায়ী সাক্ষাৎ

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২
  • ৪৭ Time View

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ঢাকায় নিযুক্ত ভারতের বিদায়ী হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী সৌজন্য সাক্ষাৎ করেছেন।

আজ বুধবার (১৪ সেপ্টেম্বর) গণভবনে এ সাক্ষাৎ করেন তিনি।

এর আগে গত রোববার (১১ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় হাইকমিশনার দোরাইস্বামীর সম্মানে বিদায়ী লাঞ্চের আয়োজন করেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন। সেখানে হাইকমিশনারের উদ্দেশে বিদায়ী বক্তব্য দেন পররাষ্ট্রসচিব। এ সময় তিনি তার বক্তব্যে দোরাইস্বামীকে বাংলাদেশের সত্যিকারের বন্ধু হিসেবে আখ্যায়িত করেছেন।

এ ছাড়াও সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেন বিক্রম দোরাইস্বামী।

২০২০ সালের অক্টোবরে ঢাকায় আসেন ভারতীয় এই হাইকমিশনার। প্রায় দুই বছর ঢাকায় দায়িত্ব পালন শেষে নয়াদিল্লি ফিরে যাচ্ছেন বিক্রম দোরাইস্বামী। ঢাকায় দায়িত্ব পালন শেষে বিক্রম দোরাইস্বামীকে যুক্তরাজ্যের ভারতের রাষ্ট্রদূত হিসেবে পাঠানো হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ