1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
ট্রাম্পের কাছে শুল্ক অব্যাহতি চেয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী দক্ষিণ সুদান ও আবেই মিশন এলাকা পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান সীমান্তের কাছে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর যৌথ নিরাপত্তা মহড়া জাপানে ভারী বর্ষণে ৪ জনের প্রাণহানি, বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ বেড, কাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে ব্যাটারিচালিত রিকশায় শৃঙ্খলা আনতে অঞ্চলভিত্তিক চলাচলের উদ্যোগ পুলিশের ৪৯ ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবসরে পাঠাল সরকার মেট্রোরেলের যাত্রীদের জন্য বড় সুখবর প্রশাসনে বড় রদবদল, ৭ সিনিয়র সহকারী সচিবকে বদলি দেশে আজ যত টাকায় বিক্রি হচ্ছে স্বর্ণ

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২
  • ৫৩ Time View

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বাংলাদেশ কনস্যুলেট জেনারেল পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। নিউইয়র্কের স্থানীয় সময় বুধবার (৩১ আগস্ট) কনস্যুলেট জেনারেল পরিদর্শন ক‌রেন তিনি।

এ সময় বাংলাদেশ পুলিশের আইজিপি বেনজীর আহমেদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ পুলিশ ও নিউইয়র্কের বাংলাদেশ স্থায়ী মিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কনসাল জেনারেল ড. মোহাম্মদ মনিরুল ইসলাম কনস্যুলেটের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানান।

কনস্যুলেটের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময়কালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অর্থনীতির অদম্য অগ্রযাত্রায় একযোগে কাজ করার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

সরকারের প্রবাসী বান্ধব নীতি ও পদক্ষেপ সমূহের বর্ণনা করে তিনি বলেন, প্রবাসীরা দেশের অর্থনৈতিক উন্নতির পাশাপাশি বিদেশের মাটিতে বাংলাদেশের ভাবমূর্তি বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

এসময় প্রবাসীদের সেবার মান বাড়ানোর বিষয়ে মন্ত্রী কনস্যুলেটকে দিক নির্দেশনা প্রদান করেন।

বাংলাদেশের অগ্রগতি ও সমৃদ্ধিতে প্রবাসীদের বিনিয়োগের গুরুত্বের কথা উল্লেখ করে আসাদুজ্জামান খান প্রবাসীদের দেশের উন্নয়নে, বিশেষ করে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের সঙ্গে সম্পৃক্ত করার লক্ষ্যে কনস্যুলেটকে আরও অগ্রণী ভূমিকা রাখার পরামর্শ দেন।

কনসাল জেনারেল স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রতিনিধি দলকে কনস্যুলেটের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।

পরে মন্ত্রী কনস্যুলেটের বিভিন্ন কনস্যুলার সেবা কার্যক্রম পরিদর্শন করেন। তিনি কনস্যুলেটের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে ভবিষ্যতে এ ধারা চলমান রাখতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

কনসাল জেনারেল কনস্যুলেট পরিদর্শনের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি ও প্রতিনিধি দলের সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ