1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
ট্রাম্পের কাছে শুল্ক অব্যাহতি চেয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী দক্ষিণ সুদান ও আবেই মিশন এলাকা পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান সীমান্তের কাছে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর যৌথ নিরাপত্তা মহড়া জাপানে ভারী বর্ষণে ৪ জনের প্রাণহানি, বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ বেড, কাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে ব্যাটারিচালিত রিকশায় শৃঙ্খলা আনতে অঞ্চলভিত্তিক চলাচলের উদ্যোগ পুলিশের ৪৯ ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবসরে পাঠাল সরকার মেট্রোরেলের যাত্রীদের জন্য বড় সুখবর প্রশাসনে বড় রদবদল, ৭ সিনিয়র সহকারী সচিবকে বদলি দেশে আজ যত টাকায় বিক্রি হচ্ছে স্বর্ণ

মাঠে নামলেই সাকিবের ‘সেঞ্চুরি’!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২
  • ৫৮ Time View

সাকিব আল হাসানকে হাতছানি দিচ্ছে সেঞ্চুরি। না, ব্যাট হাতে করবেন কিনা, সেটি পরের হিসেব। আজ (মঙ্গলবার) আফগানিস্তানের বিপক্ষে টস করতে নামলেই ‘সেঞ্চুরিয়ান’ হয়ে যাবেন টাইগার অধিনায়ক।

এই সেঞ্চুরিটা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ম্যাচ খেলার। বর্তমানে সাকিব দাঁড়িয়ে ৯৯ ম্যাচে। আজই আন্তর্জাতিক টি-টোয়েন্টি ফরম্যাটে ১০০তম ম্যাচ খেলার মাইলফলক ছোঁবেন বিশ্বসেরা অলরাউন্ডার।

সাকিবের আগে বাংলাদেশের পক্ষে এই মাইলফলকে পা রেখেছেন কেবল দুজন। তারা হলেন-মাহমুদউল্লাহ রিয়াদ আর মুশফিকুর রহিম।

মাহমুদউল্লাহ সবার আগে দেশের হয়ে ১০০টি টি-টোয়েন্টি খেলেন। বর্তমানে তার খেলা টি-টোয়েন্টির সংখ্যা ১১৯, যা কিনা বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ।

এরপরই আছেন মুশফিক। চলতি বছরের মার্চে মিরপুরে আফগানিস্তানের বিপক্ষে শততম টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন মুশফিক। এরপর আর এই ফরম্যাটে তার মাঠে নামা হয়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ