1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা : অর্থমন্ত্রী তিস্তার ঢেউ আর মানুষের অদম্য সাহসই লালমনিরহাটের পরিচয় : ত্রাণমন্ত্রী ছয় মাসে সরকারের অধিকাংশ নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে : রিজভী বাংলাদেশের মাটিতে আর কখনো ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ দেশের মানুষের উন্নয়নে কাজ করছে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী যুবদের কর্মসংস্থান হলে সামাজিক অপরাধ কমবে : ক্রীড়া প্রতিমন্ত্রী খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার : সমাজকল্যাণ মন্ত্রী ট্রাম্পের কাছে শুল্ক অব্যাহতি চেয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী দক্ষিণ সুদান ও আবেই মিশন এলাকা পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান সীমান্তের কাছে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর যৌথ নিরাপত্তা মহড়া

মানবাধিকার নিয়ে জাতিসংঘের উদ্বেগের জায়গায় নেই বাংলাদেশ

Reporter Name
  • Update Time : শনিবার, ২৭ আগস্ট, ২০২২
  • ৪৯ Time View

বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে সন্তুষ্ট জাতিসংঘ। সংস্থাটির মানবাধিকারবিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাচেলেটের এক প্রতিবেদনে মানবাধিকার বা অন্যান্য বিষয়ে বাংলাদেশ সম্পর্কে কোনো উদ্বেগ প্রকাশিত হয়নি। এতে দ্রুত রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) প্রেস কনফারেন্সের মাধ্যমে এ প্রতিবেদন প্রকাশ করেন মিশেল ব্যাচেলেট।

সম্প্রতি বাংলাদেশ সফর করেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাচেলেট। চার দিনের সফরে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনসহ মানবাধিকার লঙ্ঘনের নানা ঘটনার আন্তর্জাতিক তদন্ত এবং রাজনীতি পরিস্থিতি নিয়ে বিভিন্ন দল ও সংগঠনের সাথে আলোচনা করেন ব্যাচেলেট।

৩১ আগস্ট জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রধান হিসেবে চার বছরের মেয়াদ পূর্ণ হচ্ছে মিশেল ব্যাচেলেটের। এ উপলক্ষে এক সংবাদ সম্মেলনে জাতিসংঘের দৃষ্টিতে নিজের মেয়াদে বিশ্বের বিভিন্ন দেশের মানবাধিকার পরিস্থিতির কথা তুলে ধরেন তিনি।

যেসব দেশে গুম, হত্যার মতো মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে, তাদের নাম উঠে আসে। তবে এসব দেশের মধ্যে বাংলাদেশের নাম আসেনি।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের রিপোর্টের বড় অংশজুড়ে রয়েছে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা প্রসঙ্গ। এতে বলা হয়, মিয়ানমারে মানবতাবিরোধী অপরাধ ও মানবিক বিপর্যয়ের ফলে প্রাণ বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আসা ১১ লাখেরও বেশি রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দিয়েছে শেখ হাসিনার সরকার।

রিপোর্টে মিয়ানমারে ব্যাপক মানবাধিকার লঙ্ঘন ও মানবতাবিরোধী অপরাধের জন্য দেশটির জান্তা সরকারকে দায়ী করে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে তাদের ওপর চাপ সৃষ্টির আহ্বান জানানো হয়।

প্রতিবেদনে উত্তর ইউথোপিয়ায় ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের কথা তুলে ধরা হয়। এছাড়া, আফগানিস্তান, ইয়েমেন, সিরিয়া, আফ্রিকার সাহেল এলাকা এবং হাইতির মানবাধিকার বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাচেলেট।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ