1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা : অর্থমন্ত্রী তিস্তার ঢেউ আর মানুষের অদম্য সাহসই লালমনিরহাটের পরিচয় : ত্রাণমন্ত্রী ছয় মাসে সরকারের অধিকাংশ নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে : রিজভী বাংলাদেশের মাটিতে আর কখনো ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ দেশের মানুষের উন্নয়নে কাজ করছে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী যুবদের কর্মসংস্থান হলে সামাজিক অপরাধ কমবে : ক্রীড়া প্রতিমন্ত্রী খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার : সমাজকল্যাণ মন্ত্রী ট্রাম্পের কাছে শুল্ক অব্যাহতি চেয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী দক্ষিণ সুদান ও আবেই মিশন এলাকা পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান সীমান্তের কাছে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর যৌথ নিরাপত্তা মহড়া

সরাসরি বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কার মুখে ওয়েস্ট ইন্ডিজ

Reporter Name
  • Update Time : বুধবার, ২৪ আগস্ট, ২০২২
  • ৭৬ Time View

ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরুর আগে ৮০ পয়েন্ট নিয়ে সুপার লিগে সপ্তম স্থানে ছিল ওয়েস্ট ইন্ডিজ। কিউইদের বিপক্ষে তারা হেরে যায় ২-১ ব্যবধানে। তাই পয়েন্ট কাটা যাওয়ায় শঙ্কার মুখে পড়ে গেছে ক্যারিবিয়ানদের সরাসরি ২০২৩ বিশ্বকাপে খেলা নিয়ে।

মঙ্গলবার (২৩ আগস্ট) স্পোর্টস ভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফোর এক প্রতিবেদনে এমন তথ্য প্রকাশিত হয়েছে।

প্রতিবেদনে জানা যায়, নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচটি জিতে ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট হয়েছিল ৯০। পরের দুই ম্যাচেই হেরে যায় তারা। এর মধ্যে শেষ ম্যাচে মন্থর ওভার রেটের কারণে কাটা পড়ে তাদের ২ পয়েন্ট। ৮৮ পয়েন্ট নিয়ে এখনও অবশ্য তারা সাত নম্বরেই আছে। নেট রান রেট -০.৭৩৮।

২০২৩ বিশ্বকাপে স্বাগতিক ভারত ও সুপার লিগের অন্য শীর্ষ সাতদল সরাসরি খেলার সুযোগ পাবে। ১০ দলের আসরে বাকি দুটি দল আসবে বাছাইপর্ব থেকে। আয়ারল্যান্ড বর্তমানে ৬৮ পয়েন্ট নিয়ে নবম স্থানে আছে। আগামী বছর ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের সিরিজের দুইটিতে জিতলে আইরিশরা ছাড়িয়ে যেতে পারে ওয়েস্ট ইন্ডিজকে।

এদিকে ওয়েস্ট ইন্ডিজের নিচে আছে অস্ট্রেলিয়া (৭০ পয়েন্ট নিয়ে অষ্টম), শ্রীলঙ্কা (৬২ পয়েন্ট নিয়ে দশম) ও দক্ষিণ আফ্রিকা (৪৯ পয়েন্ট নিয়ে ১১তম)। তবে সুপার লিগে এই তিন দলের এখনও একাধিক সিরিজ বাকি। অস্ট্রেলিয়ার বাকি আছে ১২ ম্যাচ, শ্রীলঙ্কার ৬টি, দক্ষিণ আফ্রিকার ১১টি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ