1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা : অর্থমন্ত্রী তিস্তার ঢেউ আর মানুষের অদম্য সাহসই লালমনিরহাটের পরিচয় : ত্রাণমন্ত্রী ছয় মাসে সরকারের অধিকাংশ নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে : রিজভী বাংলাদেশের মাটিতে আর কখনো ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ দেশের মানুষের উন্নয়নে কাজ করছে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী যুবদের কর্মসংস্থান হলে সামাজিক অপরাধ কমবে : ক্রীড়া প্রতিমন্ত্রী খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার : সমাজকল্যাণ মন্ত্রী ট্রাম্পের কাছে শুল্ক অব্যাহতি চেয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী দক্ষিণ সুদান ও আবেই মিশন এলাকা পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান সীমান্তের কাছে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর যৌথ নিরাপত্তা মহড়া

উষ্ণতা ছড়াচ্ছেন জয়া

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২
  • ৭৭ Time View

দুই বাংলার দর্শক নন্দিত অভিনেত্রী জয়া আহসান। অভিনয় নিয়ে ব্যস্ত সময় পার করলেও সোশ্যাল মিডিয়ায় দারুণ সরব এই অভিনেত্রী। সোমবার (২২ আগস্ট) জয়া তার কয়েকটি ছবি ফেসবুক ও ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। যা অন্তর্জালে উষ্ণতা ছড়াচ্ছে।

এসব ছবিতে দেখা যায়, জয়ার পরনে কালো রঙের পোশাক। তার ওপরে ধূসর রঙের একটি পাতলা শার্ট টাইপের পোশাক পরেছেন। মাথায় রঙিন কোকড়া চুল। একেকটি ছবিতে জয়ার একেক অভিব্যক্তি মুগ্ধ করেছে নেটিজেনদের। ভক্তরা মন্তব্য করে নিজেদের প্রতিক্রিয়া ব্যক্ত করছেন। ফারহানা হক নামে একজন লিখেছেন, ‘আগুন! পুরাই আগুন! এত সুন্দর মেইনটেইন করেছেন নিজেকে।’

আজমিনুর নামে একজন লিখেছেন, ‘ন্যাচারাল বিউটি।’ নাজমুল ইসলাম রাব্বী নামে এক ভক্ত লিখেন, ‘অবশেষে আজকের তাপমাত্রা বৃদ্ধির কারণ খুঁজে পাওয়া গেল।’ তাহিরা মঞ্জুর বৃষ্টি লিখেছেন, ‘সকালবেলা আগুন লাগায় দিলেন।’

জয়ার দাবি, তার বয়স ৩৯। কিন্তু তার ছাপ বিন্দুমাত্র পড়েনি চেহারায়। বরং এ প্রজন্মের তরুণ নায়িকারাও তার শরীরি সৌন্দর্যের কাছে অনায়াসে পরাজিত। তাই তো নতুন এসব ছবিতে জয়াকে দেখে বিস্ময় প্রকাশ করছেন নেটিজেনরা। একজন লিখেছেন, ‘এটা কীভাবে সম্ভব।’ কেউ কেউ বলছেন, ‘জয়া যেন বনসাই।’ এমন অসংখ্য মন্তব্য ভেসে বেড়াচ্ছে অন্তর্জালে।

জয়া অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ঝরা পালক’ গত জুন মাসে মুক্তি পেয়েছে পশ্চিমবঙ্গে। জীবনানন্দ দাশের জীবনীভিত্তিক সিনেমাটি নির্মাণ করেন সায়ন্তন মুখার্জি। এতে জীবনানন্দ দাশের স্ত্রী লাবণ্যপ্রভা দাশের চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান।

জয়া অভিনীত ‘বিউটি সার্কাস’ সিনেমাটি আগামী সেপ্টেম্বরে মুক্তির কথা রয়েছে। মাহমুদ দিদার পরিচালিত এ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন জয়া।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ