1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
শিরোনামঃ
রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫১১, মামলা ৪৯ নারায়ণগঞ্জে কাভার্ড ভ্যানচাপায় প্রাণ গেল নারীর জনগণের জীবনমানের উন্নয়নই সরকারের লক্ষ্য : প্রধানমন্ত্রী পে স্কেল কবে থেকে বাস্তবায়ন? জানালেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার : মাহদী আমিন প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে অনুকূল পরিবেশ তৈরির অপেক্ষায় বাংলাদেশ রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা অস্ট্রেলিয়াকে ‘তুলাধোনা’র মোড়কে অনেক বছর গল্প করার এক জয় অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ে ভিডিও কলে টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর অভিনেত্রী রিধিকার মৃত্যুর ঘটনায় প্রেমিক গ্রেপ্তার

করোনায় মৃত্যু নেই, একশর নিচে নামল শনাক্ত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২
  • ৫১ Time View

দেশে দৈনিক করোনা শনাক্ত রোগীর সংখ্যা ৯ সপ্তাহ পর আবার একশর নিচে নেমে এসেছে।গত ২৪ ঘণ্টায় ৯৩ জনের শরীরে করোনা ধরা পড়েছে। এই সময়ে কারো মৃত্যু হয়নি।

নতুন রোগীদের নিয়ে দেশে শনাক্ত মোট করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৯ হাজার ২২২ জনে। আর গত ২৪ ঘণ্টায় কারো মৃত্যু না হওয়ায় মৃতের সংখ্যা ২৯ হাজার ৩১৪ জনেই অপরিবর্তিত রয়েছে।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এর আগে গত ১১ জুন ৭১ জন শনাক্তের কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। পরদিন ‌১২ জুন শনাক্ত একশ ছাড়ায়, সেদিন শনাক্ত হয় ১০৯ জন। এরপর গত দুই মাস দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা একশর উপরেই ছিল।

বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ২ হাজার ১১০টি নমুনা পরীক্ষা করা হয়।নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার হয়েছে ৪ দশমিক ৪১ শতাংশ। আগের দিন এই হার ৪ দশমিক ০৯ শতাংশ ছিল।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২২৮ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৫১ হাজার ৯৬৫ জন।

দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। সেই বছর সর্বোচ্চ মৃত্যু হয়েছিল ৬৪ জনের।

ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় গত বছর জুন থেকে রোগীর সংখ্যা হু হু করে বাড়তে থাকে। ২৮ জুলাই একদিনে সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জনের করোনা শনাক্ত হয়েছিল।

২০২১ সালের ৭ জুলাই প্রথমবারের মতো দেশে করোনায় মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়ে যায়। এর মধ্যে ৫ ও ১০ আগস্ট ২৬৪ জন করে মৃত্যু হয়, যা মহামারির মধ্যে একদিনে সর্বোচ্চ মৃত্যু। এরপর বেশকিছু দিন ২ শতাধিক মৃত্যু হয়।

এরপর গত ১৩ আগস্ট মৃত্যুর সংখ্যা ২০০ এর নিচে নামা শুরু করে। দীর্ঘদিন শতাধিক থাকার পর গত ২৮ আগস্ট মৃত্যু ১০০ এর নিচে নেমে আসে। ডেল্টার পর করোনার নতুন ধরন ওমিক্রন আঘাত হানে।

গত ২০ এপ্রিল করোনায় মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। এরপর টানা ৩০ দিন করোনায় মৃত্যুশূন্য দিন পার করে বাংলাদেশ। সম্প্রতি করোনার চতুর্থ ঢেউ শুরু হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ